করোনা ভাইরাসে আক্তান্ত হয়েছেন বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। শুধু রুবেল নন, তার বাবাও করোনা পজিটিভ হয়েছেন। তার বাবা ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হলেও রুবেল নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন। রোববার (০৯ আগস্ট) সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রুবেল নিজেই। শনিবার (০৮ আগস্ট) করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। ফলাফল পজিটিভ এসেছে। তার সঙ্গে তার বাবাও করোনায় আক্রান্ত হয়েছেন। […]
করোনা ভাইরাসে আক্তান্ত হয়েছেন বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। শুধু রুবেল নন, তার বাবাও করোনা পজিটিভ হয়েছেন।
রোববার (০৯ আগস্ট) সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রুবেল নিজেই। শনিবার (০৮ আগস্ট) করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। ফলাফল পজিটিভ এসেছে। তার সঙ্গে তার বাবাও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে রুবেলের স্ত্রী ও সন্তানের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
রুবেল বলেন, ‘আমার বাবা করোনা পজিটিভ, কয়েকদিন ধরে সিএমইচের আইসিউতে আছেন। আব্বার সংস্পর্শে যাওয়ায় আমিও আক্রান্ত হয়েছি। হঠাৎ করে উপসর্গ দেখা দেয়, কোনো স্বাদ-গন্ধ পাচ্ছিলাম না। কাল পরীক্ষা করাই। কালই রিপোর্ট পেয়েছি, করোনা পজিটিভ এসেছে। আপাতত আইসোলেশনে আছি। ’
এর আগে ২০১৯ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন ৩৮ বছর বয়সী মোশাররফ হোসেন রুবেল। পরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কয়েক ধাপে চিকিৎসা নিয়ে সুস্থ হন দেশের হয়ে পাঁচ ওয়ানডে খেলা এই স্পিনার।#
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||