Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

English news
৩:২৭ অপরাহ্ণ, ৩ জুন ২০১৭

প্রতিদিন ইফতারে সালাদ রাখুন

সালাদ একটি জনপ্রিয় মিশ্র খাবার যা প্রধানত ফল এবং কাঁচা সবজি দিয়ে তৈরি করা হয়। বাংলাদেশে প্রধানত শসা, গাজর, টমেটো ইত্যাদি দিয়ে সালাদ তৈরি করা হলেও পৃথিবীজুড়ে সালাদের জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। প্রতিদিন ইফতারে তো ভাজাপোড়া খাওয়া হয় বেশি, এবার না হয় সালাদ যোগ করে দেখুন। গ্রিলড চিকেন সালাদ : উপকরণ: গ্রিল চিকেনের […]

প্রতিদিন ইফতারে সালাদ রাখুন
অনলাইন ডেস্ক :
১ মিনিটে পড়ুন |

সালাদ একটি জনপ্রিয় মিশ্র খাবার যা প্রধানত ফল এবং কাঁচা সবজি দিয়ে তৈরি করা হয়। বাংলাদেশে প্রধানত শসা, গাজর, টমেটো ইত্যাদি দিয়ে সালাদ তৈরি করা হলেও পৃথিবীজুড়ে সালাদের জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। প্রতিদিন ইফতারে তো ভাজাপোড়া খাওয়া হয় বেশি, এবার না হয় সালাদ যোগ করে দেখুন।

গ্রিলড চিকেন সালাদ :

উপকরণ:
গ্রিল চিকেনের জন্য: মুরগির বুকের মাংস ৪ পিস। লেবুর রস ২ টেবিল-চামচ। রসুনবাটা ১ টেবিল-চামচ। গোলমরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী। লবণ স্বাদমতো।
ড্রেসিংয়ের জন্য: ভিনেগার ৩ টেবিল–চামচ। রসুনকুচি ১ চা-চামচ। অলিভ ওয়েল ২ টেবিল-চামচ। মধু ১ টেবিল-চামচ। গোলমরিচ ১ চিমটি। লবণ স্বাদমতো। সব একসঙ্গে মিশিয়ে রাখুন।
সালাদের জন্য: টমেটো, শসা, গাজর, আপেল, আঙুর, স্ট্রবেরি, লেটুস, পেঁয়াজ— সব ছোট কিউব করা।
পদ্ধতি:
লেবুর রস, রসুন বাটা, লবণ ও গোলমরিচ মুরগির সঙ্গে মিশিয়ে নিন। ফ্রিজে দুই ঘন্টা ম্যারিনেইট করে রাখুন। তারপর গ্রিডেল প্যানে মাংস গ্রিল করে নিন। এবার সার্ভিং ডিশে গ্রিলড করা মুরগি টুকরা করে এরসঙ্গে টমেটো, শসা, গাজর, আপেল, আঙুর, স্ট্রবেরি, লেটুস, পেঁয়াজ টুকরাসহ ড্রেসিং দিয়ে মিশিয়ে পরিবেশন করুন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

পূজায় কী পরছেন
৯ বছর আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com