সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে দেশে ৩০ লাখ ৮ হাজার ২৫৭টি মোটর যান রয়েছে। বুধবার সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মোটর যানগুলোর মধ্যে ৩৯ হাজার ৯৪৫টি বাস, ২৭ হাজার ১১৮টি মিনিবাস, ১ লাখ ১৯ হাজার ৮০৪টি ট্রাক, লড়ী ৪ হাজার ৬৬৪টি এবং প্রাইভেট […]
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে দেশে ৩০ লাখ ৮ হাজার ২৫৭টি মোটর যান রয়েছে।
বুধবার সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মোটর যানগুলোর মধ্যে ৩৯ হাজার ৯৪৫টি বাস, ২৭ হাজার ১১৮টি মিনিবাস, ১ লাখ ১৯ হাজার ৮০৪টি ট্রাক, লড়ী ৪ হাজার ৬৬৪টি এবং প্রাইভেট কার ৩ লাখ ১০ হাজার ৮২১টি
মন্ত্রী বলেন, এ খাত থেকে ২০১৬-১৭ অর্থবছরের ২০১৭ সালের ২০ মে পর্যন্ত ১ হাজার ২৭৮ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এছাড়া ২০১৩-১৪ অর্থবছরে ৯৫২ কোটি টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ১ হাজার ৬২ কোটি টাকা এবং ২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ৬১৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।
সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ২০১৬ সালে ২ হাজার ৫৬৬টি সড়ক দুর্ঘটনায় ২ হাজার ৪৬৩ জন মৃত্যুবরণ করেছে ও ২ হাজার ১৩৪ জন আহত হয়েছে।
তিনি আরো বলেন, একই পরিসংখ্যান অনুযায়ী ২০০৯ সালে ৩ হাজার ৩৮১টি সড়ক দুর্ঘটনায় ২ হাজার ৯৫৮ জন মৃত্যুবরণ করেন ও ২ হাজার ৬৮৬ জন আহত হয়েছে। বাসস।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||