Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৫:৫১ অপরাহ্ণ, ৪ জুন ২০২৬

দ্বিতীয়বার যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতির দায়িত্বে জাকির হোসেন উজ্জ্বল,নেতা কর্মীদের মধ্যে আনন্দের উৎসব

দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি দ্বায়ীত্ব পেলেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। বৃহস্পতিবার গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর মৌলভীবাজার জেলাব্যাপী তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন সর্বস্তরের নেতাকর্মীরা। মৌলভীবাজার জেলা যুবদলের নেতাকর্মীরা বলেন, ​দীর্ঘদিন ধরে মৌলভীবাজার জেলায় যুবদলের নেতৃত্বদানকারী জাকির হোসেন […]

দ্বিতীয়বার যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতির দায়িত্বে জাকির হোসেন উজ্জ্বল,নেতা কর্মীদের মধ্যে আনন্দের উৎসব
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি দ্বায়ীত্ব পেলেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। বৃহস্পতিবার গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর মৌলভীবাজার জেলাব্যাপী তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন সর্বস্তরের নেতাকর্মীরা।

মৌলভীবাজার জেলা যুবদলের নেতাকর্মীরা বলেন,
​দীর্ঘদিন ধরে মৌলভীবাজার জেলায় যুবদলের নেতৃত্বদানকারী জাকির হোসেন উজ্জ্বল রাজপথে আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিগত ১৭ বছর আওয়ামী লীগের দূ:শাসনের সময় দলীয় নেতাকর্মীদের নিয়ে রাস্তায় সংগ্রাম করেছেন জাকির হোসেন উজ্জ্বল ।
কেন্দ্রীয় কমিটিতে তার অন্তর্ভুক্তিতে মৌলভীবাজারে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং মাঠপর্যায়ে যুবদলের কর্মকাণ্ডে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি করে যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।
আজ ৪ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com