Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৫:৪৩ অপরাহ্ণ, ১৫ মে ২০২৬

পিপি এডভোকেট মুজিবুরের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকী শোক

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। শুক্রবার ভোর ৩টায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে এক শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান […]

পিপি এডভোকেট মুজিবুরের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকী শোক
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

শুক্রবার ভোর ৩টায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে এক শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান ছিলেন একজন দক্ষ আইনজীবী, সৎ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব। আইন অঙ্গন ও রাজনৈতিক ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন অভিজ্ঞ ও মানবিক মানুষকে হারালো।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com