এমপি নাসের রহমান এর সাথে কুলাউড়ার এমপি শকু ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পবিত্র ঈদুল আযহাকে ঘিরে মৌলভীবাজারের রাজনৈতিক অঙ্গনে দেখা গেল এক ভিন্নমাত্রার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। ঈদের দ্বিতীয় দিনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা এম নাসের রহমান এর বাসভবনে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। সেখানে সৌজন্য […]
এমপি নাসের রহমান এর সাথে
কুলাউড়ার এমপি শকু ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
পবিত্র ঈদুল আযহাকে ঘিরে মৌলভীবাজারের রাজনৈতিক অঙ্গনে দেখা গেল এক ভিন্নমাত্রার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। ঈদের দ্বিতীয় দিনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা এম নাসের রহমান এর বাসভবনে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান।
সেখানে সৌজন্য সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এবং কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল সহ কুলাউড়া উপজেলার বিএনপির নেতৃবৃন্দ।
শুক্রবার বিকেলে এ আয়োজনে কুলাউড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দর উপস্থিতিতে পুরো পরিবেশটি একসময় মিলনমেলায় পরিণত হয়। দলীয় নেতৃবৃন্দর প্রাণবন্ত উপস্থিতি, কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান আরও সুসংগঠিত ও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে দলীয় নেতৃবৃন্দের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি বলেন, “ঈদ মুসলিম উম্মাহর জন্য সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও ভালোবাসা সুদৃঢ় করতে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকতে হবে।”
সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, “দেশ ও জনগণের কল্যাণে বিএনপি সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে আমি আনন্দিত। দলকে আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “রাজনীতিতে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকলে সংগঠন আরও শক্তিশালী হয় এবং জনগণের আস্থা বৃদ্ধি পায়।”
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ সৌজন্য সাক্ষাৎকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।