Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
৭:১৭ পূর্বাহ্ণ, ২০ জুলাই ২০২৪

বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা বন্ধের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে পর্তুগালের লিসবন অবস্থানরত বাংলাদেশী প্রবাসীরা। ‘ গত ১৯ জুলাই, ২০২৪ শুক্রবার বিকাল ৪ টায় লিসবনের প্রানকেন্দ্র মার্তিমনিজ পার্ক প্রাঙ্গনে এ নিয়ে একটি র‍্যালী সহ বিক্বিক্ষোভ আয়োজন করে। লিসবনে বিভিন্ন পেষ্টুন ’-সহ নানা রকম প্রতিবাদ-সূচক প্লাকার্ড হাতে জড়ো হয় বাংলাদেশী প্রবাসীরা। এদিকে, ১৯ জুলাই, ২০২৪ সকালে […]

বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা বন্ধের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে পর্তুগালের লিসবন অবস্থানরত বাংলাদেশী প্রবাসীরা। ‘
গত ১৯ জুলাই, ২০২৪ শুক্রবার বিকাল ৪ টায় লিসবনের প্রানকেন্দ্র মার্তিমনিজ পার্ক প্রাঙ্গনে এ নিয়ে একটি র‍্যালী সহ বিক্বিক্ষোভ আয়োজন করে।

লিসবনে বিভিন্ন পেষ্টুন ’-সহ নানা রকম প্রতিবাদ-সূচক প্লাকার্ড হাতে জড়ো হয় বাংলাদেশী প্রবাসীরা।

এদিকে, ১৯ জুলাই, ২০২৪ সকালে লিসবন বাংলাদেশ দূতাবাসের সামনে পর্তুগালে বাংলাদেশী শিক্ষার্থীরা ন্যায় বিচারের দাবিতে সমবেত হয়।

১৬ জুলাই, মঙ্গলবার সকালে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বেড়িয়ে এসে সড়ক অবরোধ শুরু করে। অনেক স্থানে ছাত্রলীগ ও পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয়।

বিভিন্ন সহিংস ঘটনায় মৃত্যুর বিষয়টি মানতে পারছেন না প্রবাসীরা।

“কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদেরকে গিয়ে হত্যা করতে হবে। এটা একদমই অমানবিক এবং সারা বিশ্বে এটা বিরল। প্রটেস্ট করতেছে দাবির জন্য, তারা তো কাউকে হার্ম করে নি।”

লিসব-প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী কাশেম বিন শহীদ বলেন,নায্য দাবী আদায়ের জন্য কথা বললে হত্যা করবে প্রাণহানি ঘটবে, কোনোটাই সমর্থনযোগ্য নয়।এ সমস্ত সাধারণ শিক্ষার্থী কিংবা যে-কোনো দলেরই হোক না কেন, পরস্পর মুখোমুখী হওয়া এবং যে-সমস্ত ঘটনা আমরা টিভিতে বা বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছি, সমর্থনযোগ্য নয়।”
ইতিহাস সাক্ষ্য দেয় ছাত্রদের আন্দোলন সফল হয়েছে , এবারও হবে ইনশাআল্লাহ।

বিশিষ্ট ব্যাবসায়ী এম এ হাকিম মিনহাজ বলেন – এটা অত্যন্ত উদ্বিগ্নতার বিষয়। আমি যেটা বিশেষ করে এক লাইনে বলতে চাই যে, এটি কেবলমাত্র কোটা-বিরোধী আন্দোলনের পরিবর্তে পুঞ্জিভূত পাপ ও ক্রোধের বহিঃপ্রকাশ ঘটছে বলে আমার মনে হয়েছে। যেটা, সত্যিকার অর্থে যদি নিরসণ করা না যায়, ভবিষ্যতে আমাদের জন্য অশুভ ইঙ্গিত বয়ে আনতে বাধ্য হবে।

প্রবাসীরা মনে প্রানে বিশ্বাস করেন আমরা সবার উপর আমাদের দেশকে ভালবাসি, মুক্তিযুদ্ধে এই অর্জিত দেশের সকল মানুষ, সকল সন্তানের সমান অধিকার নিশ্চিত হোক।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com