Advertise with us
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৮:১৯ অপরাহ্ণ, ৯ জুন ২০২৪

শ্রীমঙ্গলে দুটি চোরাই মোটরসাইকেল সহ মিল্টন কুমার আটক

শ্রীমঙ্গলে দুইটি চোরাই মোটরসাইকেল সহ মিল্টন কুমার আটক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেল সহ মিল্টন কুমার সাহা ওরফে সোহেল নামে একজনকে আটক করা হয়েছে। গতকাল (০৮ জুন) রাত সাড়ে ৯টার সময় শ্রীমঙ্গল শহরের ‘হোটেল ইছাকী এমোস’ এর সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি মোটরসাইকেল জব্দ করা […]

শ্রীমঙ্গলে দুটি চোরাই মোটরসাইকেল সহ মিল্টন কুমার আটক
২ মিনিটে পড়ুন |

শ্রীমঙ্গলে দুইটি চোরাই মোটরসাইকেল সহ মিল্টন কুমার আটক

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেল সহ মিল্টন কুমার সাহা ওরফে সোহেল নামে একজনকে আটক করা হয়েছে।

গতকাল (০৮ জুন) রাত সাড়ে ৯টার সময় শ্রীমঙ্গল শহরের ‘হোটেল ইছাকী এমোস’ এর সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এর পাশাপাশি তাকে তল্লাশি করে তার পকেট থেকে মোটরসাইকেলের ৭টি মাস্টার কি (চুরির কাজে ব্যবহৃত চাবি) জব্দ করা হয়।

আটককৃত মিল্টন কুমার ওরফে সোহেল’কে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেল চুরির বিষয় স্বীকার করে।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার রাতে (৯ জুন) হোটেল ইছাকী এমোস এর আন্ডার গ্রাউন্ড থেকে আরো একটি মোটর সাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জানান, গত ০৮ জুন সকালে শ্রীমঙ্গল শহরের আল মদিনা কমপ্লেক্সের কেয়ারটেকার জনৈক সেলিম আলী তার ব্যবহৃত নীল রঙের হোন্ডা লিভো ব্র্যান্ডের একটি মোটরসাইকেল হোটেল ইছাকী এমোস এর আন্ডার গ্রাউন্ডে লক করে রাখেন। সেদিন রাতে আটককৃত মিল্টন কুমার ওরফে সোহেল’সহ ২/৩ জন সেলিম আলীর মোটরসাইকেলটি লক ভেঙে চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন মিল্টনকে আটক করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল এবং ৭টি মাস্টার কি (চাবি) জব্দ করে। পরে আটককুত ব্যক্তির দেওয়ার তথ্যের ভিত্তিতে আরো একটি চোরাই মোটরসাইকলে জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটককৃত মিল্টন কুমার ওরফে সোহেল’সহ কয়েকজন বিশেষভাবে তৈরি করা মাস্টার কি ব্যবহার করে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকায় গিয়ে মোটরসাইকেল চুরি করে আসছে। সিডিএমএস যাচাই করে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।
আটককৃত মিল্টন কুমার সাহা প্রকাশ মোঃ সোহেল (৪৪), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর গ্রামের (উত্তরপাড়া, দানিস মঞ্জিল) মৃত হারাধন সরকার প্রকাশ হারাধন প্রকাশ মৃত জাকির খানের ছেলে, সে বর্তমানে চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গা এলাকায় বসবাস করে।

আটককৃত মিল্টন কুমার ওরফে সোহেলসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি চুরি মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৪ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৫ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com