Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৬:৩৭ অপরাহ্ণ, ২৩ মে ২০২৪

ঢাকাস্থ ইরান দুতাবাসে রাইসির শোক বইয়ে মির্জা ফখরুলের স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক:-ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি’র মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ঢাকাস্থ ইরান দুতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। সাথে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর এনামুল হক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এসময় মির্জা ফখরুল বলেন, দুর্ঘটনায় ইসলামিক রিপাবলিক ইরানের জনপ্রিয় রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী, […]

ঢাকাস্থ ইরান দুতাবাসে রাইসির শোক বইয়ে মির্জা ফখরুলের স্বাক্ষর
১ মিনিটে পড়ুন |

নিজস্ব প্রতিবেদক:-ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি’র মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার ঢাকাস্থ ইরান দুতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। সাথে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর এনামুল হক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এসময় মির্জা ফখরুল বলেন, দুর্ঘটনায় ইসলামিক রিপাবলিক ইরানের জনপ্রিয় রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

তিনি বলেন, এই মুহূর্তে বিশ্বে অভিজ্ঞ রাজনীতিবিদদের খুব বেশি প্রয়োজন। সেই সময় ইব্রাহিম রাইসির মত একজন বিচক্ষণ, অভিজ্ঞ, জনপ্রিয় নেতার হঠাৎ চলে যাওয়ায় অত্যন্ত মর্মান্তিক বলে মনে করি। বিএনপির পক্ষ থেকে ইরানের জনগণ, সরকার, প্রেসিডেন্ট রাইসির পরিবার ও আত্মীয়-স্বজন, পররাষ্ট্রমন্ত্রীর পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা যেন এই শোক সহ্য করতে পারে। এই শোকের সময় ইরানের জনগণ যেনো তাদের স্থীর, বিশ্ব রাজনীতিতে তাদের যে অবদান, রাষ্ট্রে তাদের যে ভূমিকা তা অব্যহত রাখতে পারে, সেই দোয়া করছি।

গত ১৯ মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রীসহ ইরানের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার মৃত্যু হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com