ফজরের নামাজের জন্য প্রতিদিনের মতো ভোরে মসজিদে যাচ্ছিলেন ইজাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি। কিন্তু রাস্তায় হঠাৎ কুকুরের দল তাকে আক্রমণ করে এবং শরীর ছিন্নভিন্ন করে খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের চার আনিপাড়া নরসুন্দা নদীর পাড়ে। নিহত ইজাজুল উত্তর শেরপুর এলাকার আজিজুল হকের ছেলে। ইজাজুল একটি বেসরকারী […]
ফজরের নামাজের জন্য প্রতিদিনের মতো ভোরে মসজিদে যাচ্ছিলেন ইজাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি। কিন্তু রাস্তায় হঠাৎ কুকুরের দল তাকে আক্রমণ করে এবং শরীর ছিন্নভিন্ন করে খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের চার আনিপাড়া নরসুন্দা নদীর পাড়ে। নিহত ইজাজুল উত্তর শেরপুর এলাকার আজিজুল হকের ছেলে। ইজাজুল একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নান্দাইলের ভাড়া বাসা থেকে ফজরের নামাজ পড়তে বেরিয়ে আনিপাড়া নরসুন্দা নদীর পাড়ে আসতেই একদল কুকুর আক্রমণ করে। আশেপাশের বাড়ি না থাকায় তার ডাক-চিৎকার কেউ শুনতে পায়নি। তাকে একা পেয়ে কুকুরের দল কামড়ে ছিন্নভিন্ন করে ফেলে। দেহ থেকে নাড়িভুড়ি আলাদা করে ফেলে। এতে ঘটনাস্থলেই তার মুত্যু হয়।
নান্দাইল থানার ওসি আব্দুল মজিদ জানান, ইজাজুল প্রতিদিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন। আজকে নামাজে যাওয়ার সময় কুকুরের আক্রমণে ঘটনাস্থলেই তিনি মারা যান। দার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জনগণের আশংকা প্রসাশন যদি বেওয়ারিশ কুকুর নিধনে পদক্ষেপ না নেয়, তাহলে এভাবে আরো প্রান যাবে।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||