Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৯:২৬ অপরাহ্ণ, ৩০ মার্চ ২০২৪

দির্ঘ ৯ বছর পর বড় পরিসরে জামায়াতের ইফতার আয়োজন

২০১৫ এর পর দীর্ঘ ৯ বছর পর আবারও রাজধানীতে বড় পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের নিয়ে ইফতার করবেন জামায়াতে ইসলামীর নেতারা। আগামীকাল ৩০ মার্চ রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এই ইফতার মাগফিলে অংশ নেয়ার জন্য রাজনীতিবিদ, পেশাজীবী, সাহিত্যিক, সাংবাদিকসহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানিয়েছে […]

দির্ঘ ৯ বছর পর বড় পরিসরে জামায়াতের ইফতার আয়োজন
১ মিনিটে পড়ুন |

২০১৫ এর পর দীর্ঘ ৯ বছর পর আবারও রাজধানীতে বড় পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের নিয়ে ইফতার করবেন জামায়াতে ইসলামীর নেতারা। আগামীকাল ৩০ মার্চ রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে এই ইফতার মাগফিলে অংশ নেয়ার জন্য রাজনীতিবিদ, পেশাজীবী, সাহিত্যিক, সাংবাদিকসহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানিয়েছে দলটি।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের আমন্ত্রিত কার্ডে লেখা রয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান রাজনৈতিক নেতারা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়েছে।

এর আগে ২০১৫ সালের ২৫ জুন হোটেল সোনারগাঁওয়ে রাজনীতিবিদ, পেশাজীবী, সাহিত্যিক, সাংবাদিকসহ বিশিষ্টজনদের নিয়ে ইফতার করেছিল জামায়াতে ইসলামী। তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নিয়েছিলেন। ইফতার শুরু হওয়ার কয়েক মিনিট পর তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালেও সে সময় কোনো বক্তব্য দেননি। পরবর্তী সময়ে জামায়াত বিচ্ছিন্নভাবে ইফতারের আয়োজন করেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com