Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৯:১১ অপরাহ্ণ, ১ ডিসেম্বর ২০২৩

হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদের ১ম মেধা বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন

হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদের ১ম মেধা বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদ কর্তৃক ১ম মেধা বৃত্তি পরীক্ষা -২০২৩ সফলভাবে সম্পন্ন হয়েছে। হাজীপুর ইউনিয়নের ২০টি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির ১৩৫ জন শিক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশ নেয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সাথে অভিভাবকদের উপস্থিতি আয়োজনকে উৎসবে […]

হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদের ১ম মেধা বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন
২ মিনিটে পড়ুন |

হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদের ১ম মেধা বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন

স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদ কর্তৃক ১ম মেধা বৃত্তি পরীক্ষা -২০২৩ সফলভাবে সম্পন্ন হয়েছে। হাজীপুর ইউনিয়নের ২০টি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির ১৩৫ জন শিক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশ নেয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সাথে অভিভাবকদের উপস্থিতি আয়োজনকে উৎসবে পরিণত করেছে। ১ম মেধা বৃত্তি পরীক্ষা পরিদর্শনে আসেন বিশিষ্টজনেরা। ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পীরের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস চৌধুরী, পতনউষার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ, নয়াবাজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্মা, তারাপাশা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম খান, পীরের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, হাজীপুর ইউপির সদস্য রাজা মিয়া প্রমুখ।

১ম মেধা বৃত্তি পরীক্ষা আয়োজনে সার্বিক দায়িত্বে ছিলেন হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদের আহবায়ক ও পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ সাংগঠনিক কমিটির সভাপতি শামসুল হক, সদস্য সচিব এবং পীরের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন,সদস্য শোয়েব আহমদ চৌধুরী, হল সুপারের দায়িত্বে ছিলেন জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মোঃ তফজ্জুল হোসেন (নজরুল), স্মৃতি পরিষদের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থেকে সহযোগিতা করেন প্রভাষক মলয় দেবনাথ, শ্রীমঙ্গল ইকরা বাংলাদেশ স্কুল অ্যান্ড মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাহবুবুল আলম সাজমান, কেওলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান, নয়াবাজার কেসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জাকির আহমদ প্রমুখ। পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের প্রভাষক আলাউদ্দিন কবির, মইনুল ইসলাম, ফারহানা জান্নাত, শারমিন আফরোজা শাম্মি, শিপা বেগম ও পলি সূত্র ধর।

 

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com