Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৪:৩৭ অপরাহ্ণ, ৩০ নভেম্বর ২০২৩

জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

দেশদিগন্ত ডেস্কঃ- প্রবাসি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে গতকাল বুধবার নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক জানিয়েছেন, আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবেনা জাতিসংঘ।। পর্যবেক্ষক না পাঠানোর বিষয়ে তিনি আরও বলেন, সুনির্দিষ্ট ‘ম্যান্ডেট’ ছাড়া আমরা এমন সিদ্ধান্ত খুব কম, খুবই কম নেই। মুশফিক তার কাছে জানতে […]

জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ
১ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত ডেস্কঃ- প্রবাসি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে গতকাল বুধবার নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক জানিয়েছেন, আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবেনা জাতিসংঘ।। পর্যবেক্ষক না পাঠানোর বিষয়ে তিনি আরও বলেন, সুনির্দিষ্ট ‘ম্যান্ডেট’ ছাড়া আমরা এমন সিদ্ধান্ত খুব কম, খুবই কম নেই।

মুশফিক তার কাছে জানতে চান- হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট করেছে বিরোধী দলীয় নেতাকর্মী এবং সমালোচকদের বিরুদ্ধে বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারীদের চলমান পর্যায়ক্রমিক দমনপীড়ন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অসম্ভব করে তুলছে। ভয়েস অব আমেরিকার ইংলিশ সংস্করণের রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ একটি ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এর প্রেক্ষিতে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব সুনির্দিষ্ট কি পদক্ষেপ নিচ্ছেন? জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, এসব নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। সুনির্দিষ্ট কোনো ‘ম্যান্ডেট’ ছাড়া এমন সিদ্ধান্ত আমরা খুব কম, খুবই কম নিয়ে থাকি। হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্য সংগঠনগুলোর রিপোর্ট আমরা দেখেছি। জনগণ যাতে তাদের ভোট মুক্তভাবে দিতে পারে, মুক্তভাবে মত প্রকাশ করতে পারে, যেকোনো হয়রানিমুক্ত থাকতে সক্ষম হয় তা নিশ্চিত করতে সব দলের প্রতি আমরা আবারও আহ্বান জানাই।

শেয়ার করুন

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com