Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৬:৫২ পূর্বাহ্ণ, ৮ জানুয়ারি ২০২৩

মালেশিয়া প্রবাসী ছেলেকে নিয়ে কুলাউড়ার হাজীপুরে ফেরার পথে একই পরিবারের চারজনসহ নিহত ৫

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বালুবোঝাই ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে কুলাউড়ার ১০ নং হাজীপুর ইউনিয়নের মাদানগর গ্রামের প্রবাসী পরিবারের শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন আরও ৩ জন। শনিবার (৭ জানুয়ারি) ভোরে মাধবপুরের নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা হলেন কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মাদানগর গ্রামের […]

মালেশিয়া প্রবাসী ছেলেকে নিয়ে কুলাউড়ার হাজীপুরে ফেরার পথে একই পরিবারের চারজনসহ নিহত ৫
২ মিনিটে পড়ুন |

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বালুবোঝাই ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে কুলাউড়ার ১০ নং হাজীপুর ইউনিয়নের মাদানগর গ্রামের প্রবাসী পরিবারের শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন আরও ৩ জন।
শনিবার (৭ জানুয়ারি) ভোরে মাধবপুরের নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা হলেন কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মাদানগর গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন- প্রবাসী রাজুর ভগ্নীপতি আব্দুস সালাম (৩২), তার বোন সাদিয়া (২১), ভাগ্নি হাবিবা (২) ছোটভাই সিহাব (১৩) ও গাড়িচালক পৃথিমপাশার সাদির।

গুরুতর আহতরা হলেন- প্রবাসী রাজু (২৯), তার পিতা নুরুল ইসলাম (৫০) ও চাচাতো ভাই নিশাত (১৮)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী ছেলেকে ঢাকা বিমানন্দর থেকে মাইক্রোবাসযোগে মৌলভীবাজারের কুলাউড়ায় বাড়িতে নিয়ে যাওয়ার সময় প্রবাসী রাজু ও তার পরিবারের সদস্যরা নোয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সাথে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান মাইক্রোবাসের পেছন দিকে ধাক্কা দেয়।
ত্রিমুখী সংঘর্ষের এ দুর্ঘটনায় রাজুর পরিবারের চার সদস্য ও মাইক্রোবাস চালক নিহত হন। এ সময় রাজু, তার পিতাসহ ৩ জন গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম মিয়া বলেন, আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো থানায় আনা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com