Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৩:৪৩ পূর্বাহ্ণ, ৭ ডিসেম্বর ২০২২

বিট্রিশ কাউন্সিলর জেরিন এর সাথে মৌলভীবাজার জেলা প্রশাসকের সৌজন্যে সাক্ষাৎ

বৃটিশ কাউন্সিলর জেরিনের সাথে মৌলভীবাজার জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ গতকাল দূপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান বৃটিশ কাউন্সিলর শাহানিয়া চৌধুরী জেরিন। সাথে ছিলেন গর্বীত পিতা শহিদুল ইসলাম চৌধুরী লিটন ও দুই বোন। মৌলভীবাজারের সুযোগ্য জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তাদেরকে উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন। ঘন্টা ব্যাপী দীর্ঘ […]

বিট্রিশ কাউন্সিলর জেরিন এর সাথে মৌলভীবাজার জেলা প্রশাসকের সৌজন্যে সাক্ষাৎ
২ মিনিটে পড়ুন |

বৃটিশ কাউন্সিলর জেরিনের সাথে মৌলভীবাজার জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

গতকাল দূপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান বৃটিশ কাউন্সিলর শাহানিয়া চৌধুরী জেরিন। সাথে ছিলেন গর্বীত পিতা শহিদুল ইসলাম চৌধুরী লিটন ও দুই বোন।

মৌলভীবাজারের সুযোগ্য জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তাদেরকে উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন। ঘন্টা ব্যাপী দীর্ঘ আলোচনায় অংশ নেন জেলার প্রশাসনিক উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। এসময় জেলা প্রশাসক জেলার উন্নয়ন ও বিভিন্ন কর্মকান্ডে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ ও সর্বাত্বক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে প্রবাসে ছড়িয়ে থাকা মৌলভীবাজার জেলার নাগরিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, আমি আসার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন কর্মকান্ডে মৌলভীবাজার জেলার প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমি অভিভূত।

বৃটিশ কাউন্সিলর শাহানিয়া চৌধুরী জেরিন জেলা প্রশাসকের এমন অনুভূতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমি নিজে বৃটিশ নাগরিক হলেও মন পড়ে থাকে নিজ এলাকায়। আমি সবসময় ভাবি আমার এলাকার মানুষ কিভাবে আরও ভালো থাকবে, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রজন্মরা যেন দেশ-বিদেশে আরও সুনামের সাথে ভূমিকা রাখতে পারে। আমি এই বিষয়গুলো নিয়ে সবসময় চিন্তা করি, কাজ করার আগ্রহ প্রকাশ করি এবং সচেষ্ট থাকি।

তিনি জেলা প্রশাসকের আহ্বানে সারা দিয়ে বলেন, মৌলভীবাজার জেলার উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাবেন। বিশেষ করে উনার নির্বাচনী এলাকার প্রবাসীদের সাথে জেলা প্রশাসক মহোদয়ের প্রস্তাবিত বিষয়গুলো নিয়ে আলোচনা করে উদ্যোগী হবেন।

জেলা প্রশাসকের সাথে সাক্ষাতের সময় জেরিনের সাথে উপস্থিত ছিলেন উনার গর্বিত বাবা এইড বাংলাদেশ কমিউনিটি ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক এবং লেবার পার্টির ফান্ড রাইজিং কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী লিটন, ছোট বোন হিথরো বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা লাবিবা চৌধুরী জেবিন ও দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত তাসনিম চৌধুরী নাদিয়া।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কৃতি সন্তান শাহানিয়া চৌধুরী জেরিন। তিনি যুক্তরাজ্যের হ্যারো এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে সর্ব কনিষ্ঠ কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন। তিনি শ্রীমঙ্গলের একমাত্র নারী যিনি অসামান্য অবদান রেখে শ্রীমঙ্গলবাসীকে গর্বীত করেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com