হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১৫ জন আহত হয়েছেন। ১৮ জুলাই সোমবার বেলা তিনটার দিকে হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ। তিনি জানান, সিলেট থেকে ছেড়ে আসা আল মোবারাকা পরিবহনের […]
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১৫ জন আহত হয়েছেন।
১৮ জুলাই সোমবার বেলা তিনটার দিকে হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ। তিনি জানান, সিলেট থেকে ছেড়ে আসা আল মোবারাকা পরিবহনের একটি বাস মহাসড়কের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরও জানান, এ সময় বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও তিনজন।
সালেহ আহমেদ বলেন, দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ তা স্বাভাবিক করে।
এদিকে হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||