Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
৫:১৬ অপরাহ্ণ, ২৩ জুন ২০২২

ইতালীর বলোনিয়ায় আনন্দ উৎসবে ঢাকা সমিতির বৈশাখী অনুষ্ঠান

ইতালির বলোনিয়ায় আনন্দউৎসবে ঢাকা সমিতির বৈশাখী অনুষ্ঠান অনুষ্ঠিত ইতালি প্রতিনিধি করোনার প্রাদুর্ভাব শেষ হওয়াতে প্রবাসে বাংলাদেশিদের বৈশাখীর নানান আয়োজন লক্ষ্য করা যাচ্ছে। প্রবাসী পরিবারগুলো একত্রিত হয়ে বৈশাখী সাজে অনুষ্ঠানে উপস্থিত হয়ে উৎসব আর আনন্দে পালন করছেন। ইতালির বলোনিয়ায় ঢাকা সমিতির আয়োজনে বৈশাখী অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিকের বেশি পরিবার পরিজন নিয়ে পান্তা ইলিশ আর বর্তা দিয়ে […]

ইতালীর বলোনিয়ায় আনন্দ উৎসবে ঢাকা সমিতির বৈশাখী অনুষ্ঠান
ইতালী প্রতিনিধি
২ মিনিটে পড়ুন |

ইতালির বলোনিয়ায় আনন্দউৎসবে ঢাকা সমিতির বৈশাখী অনুষ্ঠান অনুষ্ঠিত
ইতালি প্রতিনিধি
করোনার প্রাদুর্ভাব শেষ হওয়াতে প্রবাসে বাংলাদেশিদের বৈশাখীর নানান আয়োজন লক্ষ্য করা যাচ্ছে। প্রবাসী পরিবারগুলো একত্রিত হয়ে বৈশাখী সাজে অনুষ্ঠানে উপস্থিত হয়ে উৎসব আর আনন্দে পালন করছেন। ইতালির বলোনিয়ায় ঢাকা সমিতির আয়োজনে বৈশাখী অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিকের বেশি পরিবার পরিজন নিয়ে পান্তা ইলিশ আর বর্তা দিয়ে দুপুরের আপ্পায়ন করা হয়।
ঢাকা সমিতির আমির হোসেন বিপ্লোব এর পরিচালনায় দুপুরে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ঢাকা সমিতির ডায়মন্ড শিকদার।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন ঢাকা সমিতির আহ্বায়ক খলিলুর রহমান যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান ,সাবেক সম্পাদক সুহেল নূর হোসেন, মিজানুর রহমান মিজান ,মামুন হোসেন শ্যামল,কমল মোল্লা সেলিম ,কামাল কবির ,জয়নাল বকুল ,খোকন ,মিন্টু সাগর ,কিরণ ও সাইদুল আকন রূপক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি নিয়ামত শিকদার ,আবুল কালাম বেপারী ,মিন্টু চৌধুরী ,হারুনুর রশিদ লাভু সহ বৃহত্তর ফরিদপুর সমিতি ,কুমিল্লা সমিতি ,ব্রাম্মনবাড়িয়া জেলা সমিতি ,টাঙ্গাইল সমিতি ছাড়াও সামাজিক ব্যবসায়ী রাজনৈতিক ও বিভিন্ন আঞ্চলিক সমিতির সভাপতি ও সম্পাদক বৃন্দ।
বৈশাখী অনুষ্ঠানে পুরুষ ও মহিলাদের মিউজিক্যাল খেলা ছিল বেশ উপভোগ্য। এছাড়াও শিশু কিশোরদের খেলাধুলার আয়োজন করা হয়।
পরিশেষে আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেক খেলাধুলায় বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়।
এমন আয়োজনে উপস্থিত প্রবাসীরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে মহিলারা বৈশাখী সাজে বৈশাখীর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে বেশ আনন্দিত।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com