Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৪:০১ অপরাহ্ণ, ১৪ মে ২০২২

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে ঠিক কী কারণে এই ঘটনার সূত্রপাত তা জানা যায়নি। ১৪ মে শনিবার বেলা ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ের পাশে এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজ এবং […]

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নিউজ ডেস্ক
১ মিনিটে পড়ুন |

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে ঠিক কী কারণে এই ঘটনার সূত্রপাত তা জানা যায়নি। ১৪ মে শনিবার বেলা ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ের পাশে এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। ঢাকা কলেজের শৃঙ্খলা কমিটির সদস্য সহকারী অধ্যাপক আলতাফ হোসেন বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের সরিয়ে এনেছি ৷ তবে পরিস্থিতি এখনও উত্তপ্ত। আইডিয়াল কলেজের শিক্ষকরা তাদের ছাত্রদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র আলোকিত প্রতিদিনকে বলেন, কিছুক্ষণ আগে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন পরিবেশ শান্ত।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com