Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৩:২৭ অপরাহ্ণ, ১১ মে ২০২২

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে আহত ২৫

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। বুধবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় ঘিওর উপজেলার জোকার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ওয়াজেদ আলী জানান, ‘গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় আমার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। এরপর আমরা স্থানীয়রা উভয় গাড়ি থেকে কমপক্ষে ২৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে […]

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে  দুই বাসের সংঘর্ষে আহত ২৫
১ মিনিটে পড়ুন |

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। বুধবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় ঘিওর উপজেলার জোকার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ওয়াজেদ আলী জানান, ‘গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় আমার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। এরপর আমরা স্থানীয়রা উভয় গাড়ি থেকে কমপক্ষে ২৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। উদ্ধার তৎপরতায় কাজ করেছে ফায়ার সার্ভিস।’

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেলফি পরিবহনের সঙ্গে বিপরীতমুখী গ্রামীণ সেবা গ্রিন লাইন পরিবহনের সংঘর্ষ ঘটে। এতে দুই গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে প্রায় আধাঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com