ঢাকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
রাসেল ও সোহেল এর নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগালে বর্ণাঢ্য আয়োজনে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন বড়লেখায় দুর্বৃত্তদের হামলায় নিজ বাড়িতে দুই ভাই খুন মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখা বিএনপির গ্রুপিং, কেন্দ্রীয় হস্তক্ষেপ ছাড়া সমাধান সম্ভব নয় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে বাংলাদেশ দুতাবাস পর্তুগাল মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত কাজা দো বাংলাদেশ’র উদ্যোগে পর্তুগালে মহান বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন পর্তুগালে নতুন বেতন বিপ্লব: মন্টিনিগ্রোর উচ্চাভিলাষী অর্থনৈতিক রূপরেখা তারেক রহমান হবেন বাংলাদেশের মাহাথির মোহাম্মদ :দেশের রাজনীতিতে নতুন অধ্যায়

স্কাউটিংয়ে পিএস প্রাপ্ত ৯জনের মধ্যে ৫জনই কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • / ৫২০ টাইম ভিউ

স্কাউটিংয়ে সমৃদ্ধ এনসি স্কুল, পিএস প্রাপ্ত ৯জনের মধ্যে ৫জনই নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ‍্যালয় ।

বাংলাদেশ স্কাউটস’র সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন মৌলভীবাজার জেলার ৯ কৃতি স্কাউটস। এর মধ্যে ৫জন কুলাউড়া উপজেলার এবং সকলেই নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। শনিবার বাংলাদেশ স্কাউটস”র অফিসিয়ার ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়।

বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আওতাধীন মৌলভীবাজার জেলার স্কাউটসের অন্তর্গত কুলাউড়া উপজেলা স্কাউসটের সমৃদ্ধ স্কাউট ইউনিট নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট দলের ২ জন সুদক্ষ স্কাউট ও ৩ জন গার্ল-ইন স্কাউট। প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের জন্য মনোনীতরা হলেন বিদ্যালয়ের শিক্ষার্থী কলি মল্লিক, তানজিনা আক্তার তানিয়া, নাঈম হোসেন সাকিব, ফারিহা জান্নাত জোহা ও মোজাহিদুল ইসলাম মিহাদ। এতে স্কাউটিং কার্যক্রমের জন্য সমৃদ্ধ উপজেলার এ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ স্কাউট সদস্যদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে।

ফলাফল প্রকাশের পর জানা যায়, ২০২০ সালের পরীক্ষায় প্রায় তিন সহস্রাধিক পরীক্ষার্থী উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ের পরীক্ষায় ধাপে ধাপে লিখিত, ব্যবহারিক ও মৌখিক সাক্ষাৎকারে অংশগ্রহণ করে নিজেদের পরিশ্রম, মেধা, সৃজনশীলতা, অধ্যবসায়, ব্যবহারিক জ্ঞান ও প্রযুক্তি ব্যবহার দক্ষতা এবং সমাজসেবার ফসল হিসেবে এই অনন্য অর্জন ঘরে তুলেছে। সিলেট অঞ্চলে আর কোন ইউনিট একসাথে ৫টি অ্যাওয়ার্ড অর্জন করেনি। ফলে তাদের পেছনে দীর্ঘদিন থেকে শ্রম দিয়ে যাওয়া এ সফলতার নেপথ্যের কারিগর বিদ্যালয়ের স্কাউট ইউনিট লিডার সোহেল আহমদ ও গার্ল-ইন স্কাউট ইউনিট লিডার তাহেরা চৌধুরী বেশ উৎফুল্ল।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন সহ বিদ্যালয় কর্তৃপক্ষ ও কুলাউড়া উপজেলা স্কাউট নেতৃবৃন্দ এ সাফল্যের জন্য স্কাউটদের অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশ স্কাউটস কে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। স্কাউট অঙ্গনে সমৃদ্ধ এ বিদ্যালয় হতে এর পূর্বেও একজন গার্ল ইন স্কাউট ও ৩ জন স্কাউট এ সম্মান অর্জন করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন বলেন, বাংলাদেশ স্কাউট কুলাউড়া উপজেলা শাখার এই সফলতা একটি অনন্য অর্জন। প্রতিবছরই এই স্কুল সফলতা অর্জন করে আসছে। এ বছরও যারা স্কুল থেকে অংশ নিয়েছে তারা সবাই প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে। একসাথে ৫ জনের এ অর্জন মৌলভীবাজার জেলা তথা সিলেট অঞ্চলের মধ্যে এই প্রথম। উপজেলা প্রশাসনের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী এবং বিদ্যালয়ের সকল শিক্ষকদের উৎসাহ ও অনুপ্রেরণা কাজ করেছে।

পোস্ট শেয়ার করুন

স্কাউটিংয়ে পিএস প্রাপ্ত ৯জনের মধ্যে ৫জনই কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের

আপডেটের সময় : ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২