Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
৪:০৩ অপরাহ্ণ, ১২ ফেব্রুয়ারি ২০২২

৬ বছর ধরে কুমিরটির গলায় আটকে থাকা টায়ার মুক্ত করলো পাখি বিক্রেতা

কুমিরটিকে টায়ারমুক্ত করতে পারলে টাকা দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছলো। ইন্দোনেশিয়ার পালু শহরে প্রায় ৬ বছর আগে একটি কুমিরের গলায় টায়ার আটকে যায়। তখন থেকেই দেশ-বিদেশ থেকে নামকরা বিশেষজ্ঞ এসে কম চেষ্টা করেননি। কিন্তু লাভ হয়নি। কুমিরটিকে তারা ধরতে পারেননি। অবশেষে কুমিরটির গলা থেকে টায়ারটি বের করেন এক পাখি বিক্রেতা। গত বুধবার (৯ ফেব্রুয়ারি) […]

৬ বছর ধরে কুমিরটির গলায় আটকে থাকা টায়ার মুক্ত করলো পাখি বিক্রেতা
আন্তর্জাতিক ডেস্কঃ
১ মিনিটে পড়ুন |

কুমিরটিকে টায়ারমুক্ত করতে পারলে টাকা দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছলো।

ইন্দোনেশিয়ার পালু শহরে প্রায় ৬ বছর আগে একটি কুমিরের গলায় টায়ার আটকে যায়।

তখন থেকেই দেশ-বিদেশ থেকে নামকরা বিশেষজ্ঞ এসে কম চেষ্টা করেননি। কিন্তু লাভ হয়নি। কুমিরটিকে তারা ধরতে পারেননি। অবশেষে কুমিরটির গলা থেকে টায়ারটি বের করেন এক পাখি বিক্রেতা।

গত বুধবার (৯ ফেব্রুয়ারি) জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচেভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় তিন সপ্তাহ চেষ্টার পর কুমিরটিকে ধরে টিলি নামে ওই পাখি বিক্রেতা।

জানা গেছে, কুমিরটিকে লোভ দেখিয়ে নদীর পাড়ে নিয়ে আসেন টিলি। একটি বড় লাঠির মাথায় মুরগি বেঁধে তারা কুমিরটিকে লোভ দেখান। পাড়ের কাছে আসার পর প্রচুর মানুষ জলে নেমে কুমিরটিকে ধরে ফেলে। তারপর তাকে দড়ি দিয়ে বেঁধে গলা থেকে টায়ার কাটা হয়। এরপর আবার কুমিরটিকে জলে ছেড়ে দেওয়া হয়।

এর আগে, শহরটির বন্য পশু-প্রাণী বিষয়ক সংশ্লিষ্ট কর্মকর্তারা কুমিরটিকে টায়ারমুক্ত করতে পারলে অর্থ দেওয়ার কথা ঘোষণা করে। যদিও পরবর্তীতে কুমিরটির ক্ষতি হতে পারে ভেবে অর্থ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে যায় তারা।

এদিকে, কুমিরটির গলা থেকে টায়ারটি বের করতে পেরে উচ্ছ্বসিত টিলি। তিনি জানিয়েছেন, কুমিরটি প্রচণ্ড ভারী ছিল। তার সঙ্গে যারা কুমিরটিকে পাড়ে আনতে সাহায্য করেছে, তারা অসুস্থ হয়ে পড়ে। তিনি নিজেও খুবই পরিশ্রান্ত বলেও জানান টিলি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com