Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১০:০৪ অপরাহ্ণ, ৩০ ডিসেম্বর ২০২১

এসএসসিতে জিপিএ-৫ এর শীর্ষে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়

কুলাউড়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার ফলাফলে প্রতি বছরের মতো এবারো সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। উপজেলা পর্যায়ে এসএসসিতে জিপিএ-৫ এর ভিত্তিতে সেরা হয়েছে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতি বছরের ন্যায় এ বছরও বিদ্যালয়টি এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ২৮টি জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। এ বছর বিদ্যালয় থেকে […]

এসএসসিতে জিপিএ-৫ এর শীর্ষে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়
মাহফুজ শাকিল
২ মিনিটে পড়ুন |

কুলাউড়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার ফলাফলে প্রতি বছরের মতো এবারো সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। উপজেলা পর্যায়ে এসএসসিতে জিপিএ-৫ এর ভিত্তিতে সেরা হয়েছে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতি বছরের ন্যায় এ বছরও বিদ্যালয়টি এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ২৮টি জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
এ বছর বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোট ২২৯ জন শিক্ষার্থী অংশ নেয়। তন্মধ্যে পাস করেছে ২২৮ জন। জিপিএ- ৫ পেয়েছেন ২৮ জন। এ গ্রেড পেয়েছেন ১০৪ জন এবং এ- পেয়েছেন ৪৩ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ৫৬ শতাংশ। দ্বিতীয় স্থান অর্জন করা নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোট ২৫৩ জন শিক্ষার্থী অংশ নেয়। তন্মধ্যে পাস করেছে ২৫১ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ২১ শতাংশ। তৃতীয় স্থান অর্জন করা আলী আমজদ উচ্চ বিদ্যালয় থেকে মোট ২৯২ জন শিক্ষার্থী অংশ নেয়। তন্মধ্যে পাস করেছে ২৮২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন শিক্ষার্থী। পাসের হার শতকরা ৯৬ দশমিক ৫৮ শতাংশ।

বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফলের দিন বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠে। বিদ্যালয়ের এই ফলাফলে অভিনন্দন জানিয়েছেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন বলেন, বিদ্যালয়ের এই ফলাফলের জন্য শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের ছাত্রীবৃন্দ ও অভিভাবকদের অবদান রয়েছে। আমরা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিবছর আমার প্রতিষ্ঠানের এ সফলতা ধরে রাখার জন্য সবার দোয়া কামনা করছি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com