Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৩:১৮ পূর্বাহ্ণ, ৩ ডিসেম্বর ২০২১

কুলাউড়া পৃথিমপাশার ইটাহরীতে সৈয়দ আব্দুল মুহিত শামছুন নাহার চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ইটাহরীতে নবনির্মিত সৈয়দ আব্দুল মুহিত শামছুন নাহার চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তরস্থাপন করা হয়েছে। গত বুধবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার ভিত্তিপ্রস্তরস্থাপন করেন। উদ্বোধক ছিলেন আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী। মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ইতালি প্রবাসী সৈয়দ আব্দুস শহীদ ছয়ফুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে […]

কুলাউড়া পৃথিমপাশার ইটাহরীতে সৈয়দ আব্দুল মুহিত শামছুন নাহার চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন
১ মিনিটে পড়ুন |

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ইটাহরীতে নবনির্মিত সৈয়দ আব্দুল মুহিত শামছুন নাহার চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তরস্থাপন করা হয়েছে।

গত বুধবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার ভিত্তিপ্রস্তরস্থাপন করেন। উদ্বোধক ছিলেন আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ইতালি প্রবাসী সৈয়দ আব্দুস শহীদ ছয়ফুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ,পৃথিম পাশা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এম জিমিউর রহমান চৌধুরী ফুল মিয়া স্থানীয় ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য সেলিম আহমদ চৌধুরী, সিরাজ নগর চা-বাগানের ব্যবস্থাপক শামীম আহমদ চৌধুরী, সমাজসেবক খালেদ আহমেদ, সৈয়দ আব্দুস সহিদ হারুন, সৈয়দ আব্দুল মুহিন, কালের কণ্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল, বাংলাদেশ জার্নাল প্রতিনিধি এম এ কাইয়ুম প্রমুখ।

এসময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর শেষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতারা হলেন,মরহুম সৈয়দ আব্দুল মুহিত ও মরহুমা শামছুন নাহার চৌধুরীর তিন সন্তান।

ইতালি প্রবাসী সৈয়দ আব্দুস শহীদ ছয়ফুল জানান, তাঁর বাবা-মায়ের নামে ইটাহরী গ্রামে দ্বীনি শিক্ষার জন্য এই মাদ্রাসা উনারা প্রতিষ্ঠা করেছেন ।
খুবই শীঘ্রই মাদ্রাসায় পাঠদান শুরু হবে বলে তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com