Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৩:২৬ পূর্বাহ্ণ, ২০ নভেম্বর ২০২১

শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী তুহিন চৌধুরীর প্রচারণায় ব্যাপক সাড়া!

শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী তুহিন চৌধুরীর প্রচারণায় ব্যাপক সাড়া! নিজস্ব প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্রীমঙ্গল উপজেলার সবকটি ইউনিয়নের ভোটগ্রহণের তফসিল ঘোষনা করা হয়েছে। সেই নির্বাচনে কালাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মানবতার ফেরিওলা খ‍্যাত হাফিজুর রহমান তুহিন চৌধুরী । শ্রীমঙ্গল উপজেলার পাঁচ নং কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হাফিজুর রহমান […]

শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নে  চেয়ারম্যান প্রার্থী তুহিন চৌধুরীর প্রচারণায় ব্যাপক সাড়া!
২ মিনিটে পড়ুন |

শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নে
চেয়ারম্যান প্রার্থী তুহিন চৌধুরীর প্রচারণায় ব্যাপক সাড়া!

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্রীমঙ্গল উপজেলার সবকটি ইউনিয়নের ভোটগ্রহণের তফসিল ঘোষনা করা হয়েছে।
সেই নির্বাচনে কালাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মানবতার ফেরিওলা খ‍্যাত হাফিজুর রহমান তুহিন চৌধুরী ।

শ্রীমঙ্গল উপজেলার পাঁচ নং কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হাফিজুর রহমান তুহিন চৌধুরী এর নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভায় হয়।
কালাপুর ৩নং ওয়ার্ড নিয়ে আংশিকভাবে উক্ত মতবিনিময় সভা, জনসভায় রূপান্তরিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের প্রাক্তন মেম্বার জনাব শাহনুর আহমদ চৌধুরী টুনু আহ্বানে , মাসফিকুর রহমান লিমনের সঞ্চালনায়,জনাব এস.এম আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেখ মিলাদ আহমেদ, মুকিদ আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল নেতা আশরাফ তালুকদার, সাজ্জাদুর রহমান,শেখ জমসেদ আহমেদ,কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মতিউর রহমান রাজু মাস্টার,শেখ আসাব আলী, ভিডিও কনফারেন্সে জনাব লিটন চৌধুরী, তুহিন চৌধুরীর পিতা শ্রীমঙ্গঁল আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি জনাব ছমির উদ্দিন চৌধুরী, টুনু চৌধুরী প্রাক্তন মেম্বার, মবিল মিয়া,জনাব শেখ গনি মিয়া,শেখ সুনু মিয়া প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, সৈয়দ মুন্না জাফর আহমেদ, রায়হান আহমেদ,শেখ রুহিন, আরিফ তুষার আহমেদ সৌরভ, মোঃ আবদুল্লাহ, আফজল,জাহাঙ্গীর, পার্থ, আকিজ প্রমুখ। প্রায় ৭শতাধিক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ, যুবসমাজ, ছাত্রসমাজ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী নির্বাচনে তুহিন চৌধুরীর পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লায় নিজের কর্মী-সমর্থকদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ চালাচ্ছেন। এতে করে বেশ সাড়াও পাচ্ছেন ভোটারদের কাছ থেকে।

দীর্ঘদিন যাবত যোগ্য কোনো প্রার্থী না থাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি কালাপুর ইউনিয়নে।
তুহিন চৌধুরী আরও বলেন, মানুষ এখন বুঝতে পেরেছে, উন্নয়নের জন‍্য পরিবর্তনের প্রয়োজন। তাই উন্নয়নের জন্য ইউনিয়নের সম্মানিত ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমাকে ভোট দিয়ে সেই সেবা করার সুযোগ দান করে দিবেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com