Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৫:২১ অপরাহ্ণ, ১৮ অক্টোবর ২০২১

স্পন্দন ফাউন্ডেশন’র কর্মধা ইউনিয়ন শাখা কমিটি গঠন

স্পন্দন ফাউন্ডেশন’র কর্মধা ইউনিয়ন শাখা কমিটি গঠন; কুলাউড়া উপজেলার সামাজিক সংগঠন ‘স্পন্দন রক্তদান ও সমাজকল্যাণ ফাউন্ডেশন’ এর কর্মধা ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়। ১৫ই অক্টোবর, শুক্রবার কর্মধা ইউনিয়নের পশ্চিম বুধপাশা ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সংগঠন এর সদস্য আবু আক্কাস’র সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য […]

স্পন্দন ফাউন্ডেশন’র কর্মধা ইউনিয়ন শাখা কমিটি গঠন
২ মিনিটে পড়ুন |

স্পন্দন ফাউন্ডেশন’র কর্মধা ইউনিয়ন শাখা কমিটি গঠন;

কুলাউড়া উপজেলার সামাজিক সংগঠন ‘স্পন্দন রক্তদান ও সমাজকল্যাণ ফাউন্ডেশন’ এর কর্মধা ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়।

১৫ই অক্টোবর, শুক্রবার কর্মধা ইউনিয়নের পশ্চিম বুধপাশা ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সংগঠন এর সদস্য আবু আক্কাস’র সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পন্দন ফাউন্ডেশন এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান খান এবং মহাসচিব মুহাম্মাদ মাহদী হাসান। প্রবাসী আলমগীর হুসাইন, সৈয়দ মিনার আলী প্রমুখ।

উপস্থিত ছিলেন স্পন্দন পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান সেজুল,রোকন উজ্জামান রনি, যুগ্ম মহাসচিব এইচ কে হেলালুর রহমান, সদস্য ইমরান আমির আলী।

এছাড়াও সদ্য বিলুপ্ত হওয়া কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এ.কে শিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ হাসানুজ্জামান রায়হান, প্রচার সম্পাদক মাসুম বিন সুলতান, সহ প্রচার সম্পাদক আহমেদ রাজু,সদস্য আতিক আল হাসান, আবিদুর রহমান জুবেল প্রমুখ।

আলোচনা সভা শেষে সংগঠন সকলের মতামতের ভিত্তিতে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে সৈয়দ মিনার আলীকে আহবায়ক, আক্কাস আলীকে যুগ্ম আহবায়ক এবং মাহফুজুর রহমান তুহিন কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে দেওয়া হয়। এবং আগামী এক মাসের ভিতরে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।

কমিটি গঠনের পর সভার সভাপতি মাওলানা আজিজুল হকের দিকনির্দেশনামূলক বক্তব্য এবং মাওলানা মাহদী হাসানের দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com