Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
২:৫০ অপরাহ্ণ, ১৫ অক্টোবর ২০২১

দেশের প্রতি প্রবাসীদের আকৃষ্ট করার উদ্যোগে সিলেট চেম্বারের

প্রবাসে নতুন প্রজন্মকে বাংলাদেশের প্রতি আকৃষ্ট করতে সিলেটে সামিট আয়োজনের প্রস্তাব এসেছে একটি মতবিনিময় সভায়। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যা ন্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই প্রস্তাব করা হয়। দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, […]

দেশের প্রতি প্রবাসীদের আকৃষ্ট করার উদ্যোগে সিলেট চেম্বারের
২ মিনিটে পড়ুন |

প্রবাসে নতুন প্রজন্মকে বাংলাদেশের প্রতি আকৃষ্ট করতে সিলেটে সামিট আয়োজনের প্রস্তাব এসেছে একটি মতবিনিময় সভায়। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যা ন্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই প্রস্তাব করা হয়।
দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব। সভায় বিবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রতিনিধিদলের প্রধান মুহিব চৌধুরী বলেন, ‘ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স বৃটেনে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিয়ে কাজ করে। এই সংগঠস বাংলাদেশের ব্যবসায়ী ও যুক্তরাজ্যের ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। প্রবাসীদের শেকড়েই ফিরে আসতে হয়। তাই আমরা পরবর্তী প্রজন্মকে দেশের প্রতি আকৃষ্ট করতে চাই। সিলেট চেম্বারের সঙ্গে যৌথ উদ্যোগে সিলেটে একটি সামিট আয়োজন করতে চাই। সামিটের প্রতিপাদ্য বিষয় হবে ‘ওয়েলকাম টু হোম’। যার মাধ্যমে আমাদের ছেলেমেয়েদের ভীতি দূর করে দেশের প্রতি আকর্ষণ সৃষ্টি করতে পারব।’ এ ব্যাপারে তিনি সিলেট চেম্বারে একটি উইং খোলার আহ্বানও জানান।

সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, ‘ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ও সিলেট চেম্বার অব কমার্স দীর্ঘদিন ধরে বৃটেন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতিপূর্বে আমরা বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, নতুন প্রজন্মের প্রবাসীদের দেশে আকৃষ্টকরণ, সিলেটে স্পেশাল ইকোনমিক জোন গঠনসহ বিভিন্ন ইস্যুতে যৌথভাবে কাজ করেছি। যার ফলে বর্তমান সরকার বাংলাদেশে ইকোনমিক জোন প্রতিষ্ঠায় এগিয়ে এসেছেন।’
সভায় আরও বক্তব্য দেন, বিবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট ড. সানাওয়ার চৌধুরী, ডাইরেক্টর জেনারেল সাইদুর রহমান রেনু, ডাইরেক্টর অ্যান্ড প্রেসিডেন্ট নর্থ ওয়েস্ট রিজিওন মিজানুর রহমান মিজান, ডাইরেক্টর বাংলাদেশ চ্যাপ্টার এম. এ. লাকী, এফবিসিসিআই’র সাবেক পরিচালক মো. হিজকিল গুলজার, সদস্য মুজিবুর রহমান, সিলেট চেম্বারের সহসভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ, পরিচালক মুশফিক জায়গীরদার, এহতেমামুল হক চৌধুরী, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান (জামিল), মো. আতিক হোসেন, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), খন্দকার ইসরার আহমদ রকী প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com