Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
১২:০৯ পূর্বাহ্ণ, ২৩ জানুয়ারি ২০২১

শহীদ জিয়ার ৮৫তম জন্ম বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা করলো নবনির্বাচিত কুয়েত বিএনপি

শহীদ জিয়ার ৮৫তম জন্ম বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা করলো নবনির্বাচিত কুয়েত বিএনপি আজ ২২ জানুয়ারী( রোজ শুক্রবার) বাদ জুম্মা কুয়েত সিটিস্হ রাজধানী হোটেল বলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কুয়েত রাজ্য শাখা উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কুয়েত বিএনপি’র নব নির্বাচিত সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ […]

শহীদ জিয়ার ৮৫তম জন্ম বার্ষিকীতে  দোয়া ও আলোচনা সভা করলো নবনির্বাচিত কুয়েত বিএনপি
২ মিনিটে পড়ুন |

শহীদ জিয়ার ৮৫তম জন্ম বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা করলো নবনির্বাচিত কুয়েত বিএনপি

আজ ২২ জানুয়ারী( রোজ শুক্রবার) বাদ জুম্মা কুয়েত সিটিস্হ রাজধানী হোটেল বলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কুয়েত রাজ্য শাখা উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কুয়েত বিএনপি’র নব নির্বাচিত সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ । নব নির্বাচিত সাধারন সম্পাদক আবুল হাশেম এনাম ও সিনিয়র যুগ্মসম্পাদক আজিজ উদ্দীন মিন্টু’র যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন কুয়েত বিএনপি’র নব নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের মোল্লা , বিএনপি’র সিনিয়র সদস্য শোয়েব আহমেদ , সিনিয়র সদস্য জালাল উদ্দীন চুন্নু মোল্লা , সিনিয়র সদস্য মাঈন উদ্দীন , আকতারুজজামান শামস ,ওয়ালিউল্লাহ ওলি কানাডা বিএনপির উপদেষ্টা নাজমুল হাসান,নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোস্তফা শেখ,শ্রমিকদল সভাপতি মোমিনউল্লাহ ফাঠওয়ারী, যুবদল সাধারন সম্পাদক শাহজাহান সবুজ প্রমুখ নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ শহীদ জিয়াউর রহমানের কর্মজীবনীর উপর বিস্তারিত আলেচনা করেন এবং শহীদ জিয়া সহ বর্তমান আওয়ামী ফ্যাসিষ্ট সরকার বিরোধী আন্দলনের শহীদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমনন্বয়ক জনাব আহম্মেদ আলী মুকিবের সুস্ততা কামনা দোয়া মাহফিল পরিচালনা করেন বিএনপি নেতা মৌলানা আজিজুল ইসলাম সিরাজী এবং হাফেজ আলমগীর।

আলোচনা সভায় বক্তারা বলেন
বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমানের পিতার নাম মনসুর রহমান।

তিনি পেশায় ছিলেন একজন রসায়নবিদ। বগুড়া ও কলকাতায় শৈশব ও কৈশোর অতিবাহিত করার পর জিয়াউর রহমান পিতার সাথে তাঁর কর্মস্থল করাচিতে চলে যান। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গণমানুষের কাছে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত হয়েছেন। একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও তাঁর জীবনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দেশের সকল সঙ্কটে তিনি ত্রাণকর্তা হিসেবে বার বার অবতীর্ণ হয়েছেন। দেশকে সংকট থেকে মুক্ত করেছেন। অস্ত্র হাতে নিয়ে নিজে যুদ্ধ করেছেন। যুদ্ধ শেষে আবার পেশাদার সৈনিক জীবনে ফিরে গেছেন। জিয়াউর রহমান সময়ের প্রয়োজনেই প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
এখন আবারো সময়ের প্রয়োজনে দেশের বহুদলীয় গণতন্ত্র ও বাঁক স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়তে হবে ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com