Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১:৩৯ অপরাহ্ণ, ৪ জানুয়ারি ২০২১

কুলাউড়া পৌর নির্বাচন: দুই মেয়র, ৯ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

কুলাউড়ায় আসন্ন পৌরসভার নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই মেয়র ও ৯ জন কাউন্সিলর পদপ্রার্থীকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। (০৩ জানুয়ারী) রবিববার সন্ধ্যা ৫টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভির হোসেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি […]

কুলাউড়া পৌর নির্বাচন: দুই মেয়র, ৯ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
২ মিনিটে পড়ুন |

কুলাউড়ায় আসন্ন পৌরসভার নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই মেয়র ও ৯ জন কাউন্সিলর পদপ্রার্থীকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

(০৩ জানুয়ারী) রবিববার সন্ধ্যা ৫টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভির হোসেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গাড়িতে একাধিক মাইক ব্যবহার, নির্দিষ্ট সাইজের চেয়ে অতিরিক্ত সাইজের পোস্টার ব্যবহার ও দোকানপাটসহ বিভিন্নস্থানে স্টিকার লাগানোর দায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সিপার উদ্দিন আহমদকে ৮ হাজার টাকা ও স্বতন্ত্র প্রার্থী শাজান মিয়াকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ১নং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী সুফিয়া বেগম চৌধুরীকে ৩ হাজার টাকা, ২নং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী রাজিয়া সুলতানা চৌধুরীকে ৩ হাজার টাকা,রেহানা পারভিনকে ২ হাজার টাকা, ৩নং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী নারগিস আক্তারকে ২ হাজার টাকা ও সুমাইয়া রহমানকে ৩ হাজার টাকা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কামাল আহমদকে ৩ হাজার টাকা, ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জহির খাঁনকে ৩ হাজার টাকা, হারুনুর রশীদ ভূঁইয়াকে ৫ হাজার টাকা ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জহিরুল ইসলাম খান ৩ হাজার টাকাসহ ১১জন প্রার্থীকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আহসান ইকবাল ও অফিস সহকারী কাজী মো. আনোয়ার হোসেনসহ কুলাউড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কুলাউড়া উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আহসান ইকবাল জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই মেয়র ও ৯ কাউন্সিলর প্রার্থীকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যারা নির্বাচনবিধি লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনের পূর্বমুহূর্ত পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com