অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের ঔষধ বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন। অভিযানে ৪ ফার্মেসিকে জরিমানা ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (০২ নভেম্বর) বেলা দুইটা থেকে জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার তত্ত্বাবধানে মৌলভীবাজার সদর হাসপাতাল এলাকায় বিভিন্ন ঔষধের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা […]
অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের ঔষধ বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন। অভিযানে ৪ ফার্মেসিকে জরিমানা ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (০২ নভেম্বর) বেলা দুইটা থেকে জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার তত্ত্বাবধানে মৌলভীবাজার সদর হাসপাতাল এলাকায় বিভিন্ন ঔষধের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন এবং নিম্নমানের ঔষধ মজুদ রাখার অপরাধে চারটি মামলায় কে কে ফার্মেসি, জেরিন ড্রাগ হাউস, খান মেডিসিন কর্নার ও দীপু ড্রাগ হাউসকে মোট ৩৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন- নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম।#
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||