Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১১:৫১ অপরাহ্ণ, ১২ অক্টোবর ২০২০

কুলাউড়ায় সরকারি নির্দেশনা মেনে দূর্গোৎসব পালিত হবে

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির বিশেষসভা অনুষ্টিত হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান। অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, অতিরিক্ত […]

কুলাউড়ায় সরকারি নির্দেশনা মেনে দূর্গোৎসব পালিত হবে
কুলাউড়া প্রতিনিধি:
১ মিনিটে পড়ুন |

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির বিশেষসভা অনুষ্টিত হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান। অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া হাসপাতালের আরএমও ডাঃ জাকির হোসেন, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান।
বিশেষ সভায় সর্ব সন্মতভাবে সরকারি নির্দেশনা মেনে অনাড়ম্বরভাবে এবারের দূর্গোৎসব পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি পূজা মন্ডপে পূজারী ও দর্শনার্থীদের উৎসব পালন করার অনুরোধ জানান উপজেলা প্রশাসন। সভায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাজার ইউপির চেয়ারম্যান মমদুদ হোসেন, পৃথিমপাশা ইউপির চেয়ারম্যান নবাব আলী বাকর খান, কর্মধা ইউপির চেয়ারম্যান আতিকুর রহমান, কুলাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌরা দে। এছাড়াও উপস্থিত ছিলেন সিনি: সাংবাদিক স্বপন দেব রতন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি প্রদীপ কান্ত দত্ত প্রমুখ।#

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com