Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১০:০৮ অপরাহ্ণ, ৬ অক্টোবর ২০২০

বেতন বৃদ্ধির দাবীতে শ্রীমঙ্গলে চা শ্রমিকদের কর্মবিরতি

বেতন বৃদ্ধিসহ দূর্গা পুজার আগে বেতন বোনাস পরিশোধের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬ চা বাগানে একযোগে দুই ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করেছে চা শ্রমিকরা। মঙ্গলবার (৬অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২৬ টি চা বাগানে শ্রমিকরা এ কর্মবিরতি পালন করে। এসময় শ্রমিকরা বলেন, বর্তমানে মুজুরি ১শ’ ২ টাকা মুজুরি দিয়ে তাদের সংসার চালানো সম্ভব হচ্ছে না। […]

বেতন বৃদ্ধির দাবীতে শ্রীমঙ্গলে চা শ্রমিকদের কর্মবিরতি
মৌলভীবাজার প্রতিনিধি:
১ মিনিটে পড়ুন |

বেতন বৃদ্ধিসহ দূর্গা পুজার আগে বেতন বোনাস পরিশোধের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬ চা বাগানে একযোগে দুই ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করেছে চা শ্রমিকরা। মঙ্গলবার (৬অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২৬ টি চা বাগানে শ্রমিকরা এ কর্মবিরতি পালন করে। এসময় শ্রমিকরা বলেন, বর্তমানে মুজুরি ১শ’ ২ টাকা মুজুরি দিয়ে তাদের সংসার চালানো সম্ভব হচ্ছে না। সন্তানদের লেখাপড়ার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। এসময় শ্রমিকরা তাদের ৩শ’ টাকা মুজুরির দাবী জানান। কর্মবিরতি চলাকালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়েনের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরা বলেন, মালিক পক্ষের সাথে বৈঠকে ৩শ’ টাকা মজুরী দাবি করা হলে ১শ২০টাকা দিতে রাজী হলেও দীর্ঘ ২৩ মাস অতিক্রান্ত হলেও এখনও ১শ’ ২ টাকা হারে মজুরী দেয়া হচ্ছে। তিনি দূর্গা পূজার আগেই চা শ্রমিকদের নতুন মুজুরিসহ বেতন কাঠামো বাস্তবায়নের দাবী জানান। নেতৃবৃন্দ জানান, আগামীকাল সারাদেশের চা বাগান শ্রমিকরা অভিন্ন দাবীতে কর্মবিরতি পালন করবে এবং এ কর্মসূচী থেকে ২ দিনের আল্টিমেটাম বেধে দিয়ে দেশজুড়ে অবরোধ কর্মসূচী ঘোষণা করা হবে।#

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com