Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১০:৩৭ অপরাহ্ণ, ২৯ সেপ্টেম্বর ২০২০

প্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সুনামগঞ্জের ছাতকে প্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে সেলিম মিয়া (৪০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ছাতক পৌর শহরের একটি হোটেলের দ্বিতীয় তলায় এ ঘটনাটি ঘটে। সেলিম মিয়া দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে। জানা যায়, পেশায় সিএনজি চালক সেলিম মিয়া শহরের ওই হোটেলের […]

প্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা
সুনামগঞ্জ প্রতিনিধি:
১ মিনিটে পড়ুন |

সুনামগঞ্জের ছাতকে প্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে সেলিম মিয়া (৪০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ছাতক পৌর শহরের একটি হোটেলের দ্বিতীয় তলায় এ ঘটনাটি ঘটে। সেলিম মিয়া দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে।

জানা যায়, পেশায় সিএনজি চালক সেলিম মিয়া শহরের ওই হোটেলের দ্বিতীয় তলায় তিন মাস ধরে ভাড়ায় বসবাস করে আসছিলেন। তার স্ত্রী ছামছিয়া বেগম গত দুই বছর ধরে সৌদি আরবে গৃহকর্মীর কাজ করে আসছিলো। দাম্পত্য কলহের জেরে সোমবার রাতে স্ত্রীর উপর অভিমান করে তাকে ভিডিও কলে রেখেই ফ্যানের সাথে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দেন তিনি। সাথে সাথে ছামছিয়া বেগম ফোন কেটে বাড়িতে জানালে লোকজন পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করে সেলিম।

মঙ্গলবার সকালে ছাতক থানা পুলিশ লাশ উদ্ধার করে। ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com