Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
৭:০৯ অপরাহ্ণ, ১৭ আগস্ট ২০২০

সুদানে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা, নিহত ৬৫

সুদানে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে ৬৫ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া বন্যায় প্রায় ১৪ হাজার ঘরবাড়ি ভেসে গেছে। এক বিবৃতিতে জানা যায়, বন্যায় ভেসে যাওয়া ছাড়াও আরো প্রায় ৩০ হাজার চার শতাধিকেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ৭০০ গবাদি পশু মারা গেছে। সুদান নিউজ এজেন্সি জানিয়েছে, বন্যার কারণে পূর্বাঞ্চলীয় […]

সুদানে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা, নিহত ৬৫
দেশ দিগন্ত আন্তজার্তিক ডেক্স:
১ মিনিটে পড়ুন |

সুদানে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে ৬৫ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া বন্যায় প্রায় ১৪ হাজার ঘরবাড়ি ভেসে গেছে।

এক বিবৃতিতে জানা যায়, বন্যায় ভেসে যাওয়া ছাড়াও আরো প্রায় ৩০ হাজার চার শতাধিকেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ৭০০ গবাদি পশু মারা গেছে।

সুদান নিউজ এজেন্সি জানিয়েছে, বন্যার কারণে পূর্বাঞ্চলীয় গাদারিফ প্রদেশের ২টি স্বর্ণখনিতে প্রায় দুই হাজার শ্রমিক আটকা পড়েছে। নীল নদের অববাহিকায় অবস্থিত সুদানে প্রতিবছর জুন মাস থেকেই বর্ষাকাল শুরু হয়। অক্টোবর মাস পর্যন্ত স্থায়ী হয় এটি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, দেশটিতে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী অঞ্চল খার্তুম, ব্লু নীল এবং রিভার নীল স্টেট। এছাড়া গেজিরা, গাদারিফ, ওয়েস্ট খার্তুম এবং সাউথ দারফুর অঞ্চলেও বন্যা হয়েছে।

সুদানে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী  জানিয়েছে, এই বন্যার কারণে সুদানের কমপক্ষে ১৪টি স্কুল ধসে পড়েছে। এছাড়া দূষিত অথবা অকার্যকর হয়ে পড়েছে দেশটির এক হাজার ছয় শতাধিকেরও বেশি বিশুদ্ধ পানির উৎস।#

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com