Advertise with us
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
৮:৩৩ অপরাহ্ণ, ১৬ আগস্ট ২০২০

জুড়ীতে টিনের বেড়ায় বিদ্যুতায়িত হয়ে নিহত ১

টিনের বেড়ার সাথে বিদ্যুাস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ওয়াহিদ আলী (৫০)এর  জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামে। জানা যায়, অন্য এক বাড়িতে টিনের বেড়া দেওয়ার কাজ করছিলেন ওয়াহিদ আলীসহ কয়েকজন। তখন বিদ্যুৎ ছিল না। দুপুরের দিকে হঠাৎ বিদ্যুৎ চলে এলে, বেড়া বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াহিদ আলীর মর্মান্তিক মৃত্যু ঘটে। স্থানীয় […]

জুড়ীতে টিনের বেড়ায় বিদ্যুতায়িত হয়ে নিহত ১
জুড়ী (মৌলভীবজার) প্রতিনিধি:
১ মিনিটে পড়ুন |

টিনের বেড়ার সাথে বিদ্যুাস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ওয়াহিদ আলী (৫০)এর  জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামে।

জানা যায়, অন্য এক বাড়িতে টিনের বেড়া দেওয়ার কাজ করছিলেন ওয়াহিদ আলীসহ কয়েকজন। তখন বিদ্যুৎ ছিল না। দুপুরের দিকে হঠাৎ বিদ্যুৎ চলে এলে, বেড়া বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াহিদ আলীর মর্মান্তিক মৃত্যু ঘটে।

স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ওয়াহিদসহ আরেক ব্যক্তি আজ ফুলতলা বাজারের কাছে উস্তার আলীর বসতঘরের পুরোনো টিনের বেড়া সরিয়ে নতুন বেড়া দেওয়ার কাজ করছিলেন। বাড়িটির বিদ্যুতের সংযোগ টিনের বেড়ার পাশ দিয়ে গেছে। সকাল থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ এলে টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ওয়াহিদ মারা যান। খবর পেয়ে বেলা তিনটার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

জানতে চাইলে জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াহিদ মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের প্রেরণ করা হয়েছে।#

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com