Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৭:৫৩ অপরাহ্ণ, ৩০ জুলাই ২০২০

শায়েস্তাগঞ্জে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দক্ষিণ লেঞ্জাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- […]

শায়েস্তাগঞ্জে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
১ মিনিটে পড়ুন |

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দক্ষিণ লেঞ্জাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কুঠিরগাঁও গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে এমরান মিয়া (২২) ও শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের আব্দুল করিম মধু মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০)।

অপরদিকে মাদক মামলার পলাতক আসামি শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দক্ষিণ লেজাপাড়ার আব্দুল হামিদের ছেলে মো. শাহিন মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন শাহিন।

শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com