Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১:৩৪ অপরাহ্ণ, ১৯ জুলাই ২০২০

কানাইঘাট লোভাছড়ায় অভিযান, ২ কোটি ৬৮ লাখ টাকার যন্ত্রাংশ ধ্বংস

সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীতে শনিবার (১৮ জুলাই) দিনভর অভিযান চালানো হয়েছে। অভিযান কালে প্রায় ২ কোটি ৬৮ লক্ষ টাকার পাথর পরিবহনের সঙ্গে জড়িত মেশিনারি যন্ত্রপাতি বিনষ্ট করা হয়। এসময় ৮ জনকে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করে মামলা দায়েরের মাধ্যমে ১ লক্ষ ৮০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে বলে জানা গেছে। কানাইঘাট […]

কানাইঘাট লোভাছড়ায় অভিযান, ২ কোটি ৬৮ লাখ টাকার যন্ত্রাংশ ধ্বংস
২ মিনিটে পড়ুন |

সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীতে শনিবার (১৮ জুলাই) দিনভর অভিযান চালানো হয়েছে। অভিযান কালে প্রায় ২ কোটি ৬৮ লক্ষ টাকার পাথর পরিবহনের সঙ্গে জড়িত মেশিনারি যন্ত্রপাতি বিনষ্ট করা হয়। এসময় ৮ জনকে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করে মামলা দায়েরের মাধ্যমে ১ লক্ষ ৮০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে বলে জানা গেছে।
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের তত্ত্বাবধানে সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব আহমদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রশাসনকে সহযোগিতা করেন সিলেট থেকে আসা অতিরিক্ত পুলিশ ও কানাইঘাট থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান জানান, অভিযানে পাথর উত্তোলন, পরিবহনের কাজে ব্যবহার্য অবৈধ ক্রাশার মেশিন ৬৪ টি ক্রাশার মেশিন, ৫৫টি শ্যালো ইঞ্জিন ধ্বংস করা হয় এবং পাথর পরিবহনের জন্য ৬৭টি বাল্কহেড জাহাজ বিকল করা হয়। যার ক্ষয়ক্ষতির পরিমান ২ কোটি ৬৮ লক্ষ ২০ হাজার টাকা এবং পাথর পরিবহনের সঙ্গে জড়িত ৮ জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে সিলেট পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে কোয়ারীর সমস্ত স্তুপকৃত পাথর জব্দ করা হয়েছে।
এ সময় উপস্থিত সকলকে অবৈধ ভাবে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দিয়ে প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুশিয়ারি প্রদান করা হয়। একই সঙ্গে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com