শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক জানান, ‘আমরা ওই বাসের চালককে আটক করেছি। বাসটিও জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।#
শ্রীমঙ্গলে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইছবপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বাস চালক রনি মিয়াকে শ্রীমঙ্গল থানা পুলিশ আটক করেছে। নিহত শিশুর নাম চৈতি দেব (৭)। সে উপজেলার ইছবপুর এলাকার বাসিন্দা সুমন দেবের মেয়ে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে চৈতি রাস্তার পাশের […]
শ্রীমঙ্গলে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইছবপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বাস চালক রনি মিয়াকে শ্রীমঙ্গল থানা পুলিশ আটক করেছে।
নিহত শিশুর নাম চৈতি দেব (৭)। সে উপজেলার ইছবপুর এলাকার বাসিন্দা সুমন দেবের মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে চৈতি রাস্তার পাশের একটি দোকানে এসেছিল। সেখানে ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় তাকে চাপা দেয় সিলেট থেকে কুমিল্লাগামী একটি বাস। দ্রুতগতির বাসটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় চৈতি। পরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা বুঝিয়ে লোকজনকে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক জানান, ‘আমরা ওই বাসের চালককে আটক করেছি। বাসটিও জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।#
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||