Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
২:৫৪ অপরাহ্ণ, ২০ জুন ২০২০

১ লাখ ৮০ হাজার করোনায় আক্রান্ত একদিনেই

নিউজ ডেস্ক : করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪ লাখ ৬১ হাজার ৮১৩ তে পৌছেছে। গতকাল একদিনে নতুন আক্রান্ত হয়েছেন আরো ১ লাখ ৮০ হাজারের বেশী মানুষ। গতকাল নতুন আক্রান্তের শীর্ষে ব্রাজিল, একদিনে ৫৫ হাজারের বেশী মানুষ আক্রান্ত হয়েছেন। আমেরিকায় নতুন আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার, ভারতে প্রায় ১৫ হাজার, রাশিয়ায় ৮হাজার , চিলিতে ৬ হাজার ৩ […]

১ লাখ ৮০ হাজার করোনায় আক্রান্ত একদিনেই
৩ মিনিটে পড়ুন |

নিউজ ডেস্ক : করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪ লাখ ৬১ হাজার ৮১৩ তে পৌছেছে। গতকাল একদিনে নতুন আক্রান্ত হয়েছেন আরো ১ লাখ ৮০ হাজারের বেশী মানুষ। গতকাল নতুন আক্রান্তের শীর্ষে ব্রাজিল, একদিনে ৫৫ হাজারের বেশী মানুষ আক্রান্ত হয়েছেন। আমেরিকায় নতুন আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার, ভারতে প্রায় ১৫ হাজার, রাশিয়ায় ৮হাজার , চিলিতে ৬ হাজার ৩ শ’, মেক্সিকোতে ৫ হাজার ৬ শ’, পাকিস্তানের ৫ হাজার, সৌদী আরবে ৪ হাজার ৩শ’, দ. আফ্রিকায় ৩ হাজার ৮ শ’, পেরুতে ৩ হাজা ৫শ’, বাংলাদেশে ৩ হাজার ২ শ’, জন সহ মোট ১ লাখ হার মানুষ।গতকাল মারাও গেছেন ৫ হাজারের বেশী মানুষ। পৃথিবীর ২১৩ টি দেশে ছড়িয়ে পড়া ভাইরাসে বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ৫০ হাজার । এর মধ্যে শুধু আমেরিকায় আক্রান্ত প্রায় ২৩ লাখ মানুষ। সুস্হ হয়েছেন ৪৬ লাখ ২০ হাজার, আশংকাজনক অবস্হায় আছেন ৫৫ হাজার জন।

প্রাণঘাতী করোনা সর্বাধিক চড়াও হয় ইউরোপ -আমেরিকায়। ইউরোপে মারা গেছেন প্রায় ১ লাখ ৮৬ হাজার ৯৩৪ জন। আর শুধু আমেরিকাতেই মারা গেছেন প্রায় ১ লাখ ২১ হাজার ৬৮৬ জন। উত্তর আমেরিকায় মোট মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৮৫৪ জন, দ. আমেরিকায় মারা গেছেন ৬৮.৭৮৫ জন , এশিয়ায় মারা গেছেন ৪৬,৩৬৩ জন, আফিরিকায় মারা গেছেন ৭ হাজার ৭১৩ জন।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে । একদিনে মারা গেছেন ১,২২১ জন। আমেরিকায় নতুন মৃত্যু হয়েছে ৭১৪ জনের, মেক্সিকোতে ৬৬৭, ভারতে ৩৬৬ জনের, চিলিতে ২৫২ জনের, পেরুতে ১৯৯ জনের, রাশিয়ায় ১৮১ জনের, ব্রিটেনে ১৭৩ জনের, পাকিস্তানের ১৩৬ জনের, ইরানে ১২০ জনের, কলম্বিয়ায় ৯৫ জনের, দ.আফ্রিকায় ৯৪ জনের, মিশরে ৭৯ জনের, ইরাকে ৬৯ জনের, ইকুয়েডরে ৬৯ জনের, ইতালিতে ৪৭ জনের, কানাডায় ৪৬ জনের, সৌদী আরবে ৪৫ জনের, বাংলাদেশে ৪৫ জনের, ইন্দোনেশিয়ায় ৩৪ জনের, তুরস্কে ২৩ জনের, সুদানে ১৯ জনের, ইউক্রেনে ১৯ জনের, বলিভিয়ায় ১৮ জনের ও গোয়েতেমালায় ১৭ জনসহ অন্যান্য দেশ মিলে ৫ হাজার ৫৯ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আমেরিকায় মৃত ১,২১,৪০২ জন, ব্রাজিলে ৪৯,০৯০ জন, ব্রিটেনে ৪২,৪৬১ জন, ইতালিতে ৩৪,৫৬১ জন, ফ্রান্সে ২৯,৬১৭ জন, স্পেনে ২৮,৩১৫ জন, মেক্সিকোতে ১৯,৭৪৭ জন, ভারতে ১২,৯৭০ জন, বেলজিয়ামে ৯,৬৯৫ জন, ইরানে ৯,৩৯২ জন, জার্মানিতে ৮,৯৬০ জন, কানাডায় ৮,৩৪৬ জন, রাশিয়ায় ৭,৮৪১ জন, পেরুতে ৭,৬৬০ জন, নেদারল্যান্ডে ৬,০৮১ জন, সুইডেন ৫,০৫৩ জন, তুরস্কে ৪,৯০৫ জন, চীনে ৪,৬৩৪ জন, ইকুয়েডরে ৪,১৫৬ জন, চিলিতে ৪,০৯৩ জন, পাকিস্তানে ৩,২২৯ জন, ইন্দোনেশিয়ায় ২,৩৭৩ জন, কলম্বিয়ায় ২,০৪৫ জন, মিশরে ২,০১৭ জন, সুইজারল্যান্ডে ২,০৫৬ জন দ. আফ্রিকায় ১,৮৩১ জন, আয়ারল্যান্ডে ১,৭১৪, পর্তুগালে ১,৫২৭ জন, রোমানিয়ায় ১,৪৮৪ জন, বাংলাদেশে ১,৩৮৮, পোলান্ডে ১,৩৩৪ জন, ফিলিপাইনে ১,১৩০ জন, সৌদী আরবে ১,১৮৪ জন, ইউক্রেনে ৯৮৫ জন, আর্জেন্টিনায় ৯৫৪ জন, জাপানে ৯৩৫ জন ও ইরাকে ৯২৫ জনসহ অন্যান্য দেশ মিলে মোট ৪ লাখ ৬১ হাজার ৮১৩ জনের মৃত্যু হয়েছে।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com