Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৩:১২ অপরাহ্ণ, ২৬ মে ২০২০

ঈদের পর দিনও ঢাকা ছাড়ছে মানুষ

ঈদের পর দিনও ঢাকা ছাড়ছে মানুষ। করোনাভাইরাস সংক্রামণের ঝুঁকি থাকলেও থেমে নেই অনেকে। আর তাই মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে ব্যক্তিগত গাড়ি ও যাত্রীদের চাপ দেখা যায় সকাল সাতটা থেকেই। দুই ঘাটেই নদীর উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েক শ যানবাহন। মঙ্গলবার সকলে থেকেই মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাটে দক্ষিনবঙ্গের যাত্রীদের অপেক্ষায় থাকতে দেখা গেছে। লক্ষ্য করা গেছে বেলা […]

ঈদের পর দিনও ঢাকা ছাড়ছে মানুষ
২ মিনিটে পড়ুন |

ঈদের পর দিনও ঢাকা ছাড়ছে মানুষ। করোনাভাইরাস সংক্রামণের ঝুঁকি থাকলেও থেমে নেই অনেকে। আর তাই মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে ব্যক্তিগত গাড়ি ও যাত্রীদের চাপ দেখা যায় সকাল সাতটা থেকেই। দুই ঘাটেই নদীর উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েক শ যানবাহন।

মঙ্গলবার সকলে থেকেই মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাটে দক্ষিনবঙ্গের যাত্রীদের অপেক্ষায় থাকতে দেখা গেছে। লক্ষ্য করা গেছে বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়ছে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ সিরাজুল কবির জানান, সকাল থেকে ৯টি ফেরি চলাচল করছে। যাত্রীরা বিভিন্ন প্রকার যানবাহনে ঢাকা থেকে ভেঙে ভেঙে শিমুলিয়া ঘাটে এসে পৌঁছছে। এখান থেকে নির্বিঘ্নে ফেরি দিয়ে পার হয়ে যাচ্ছে। তবে যাত্রীর চাপ আগের মত নেই। যাত্রীর চাপ না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নির্বিঘ্নে কাজ করতে পারছে। সকাল থেকে ছোট গাড়ির চাপ রয়েছে। পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় তিন শতাধিক ছোট ছোট গাড়ি।

শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বিআইডব্লিউটিসি) মো. জামিল হোসেন বলেন, ঢাকা থেকে আজও হাজার হাজার মানুষ কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট হয়ে বাড়ি ছুটছেন। অন্যদিকে কোনো রকম বিড়ম্বনায় যাতে না পড়তে হয়, সেকারণে কর্মস্থল রাজধানী ঢাকায় যোগ দিতে আগেভাগেই পারাপার হচ্ছেন অনেক যাত্রী।

এদিকে ফেরিঘাটে এসে বিপাকে পড়ছে যাত্রীরাও। গণপরিবহন বন্ধ থাকায় কেউ কেউ পায়ে হেঁটে আবার কেউ ছোট ছোট যানবাহনে ৩ থেকে ৪ গুণ অতিরিক্ত ভাড়া দিয়ে নিজ নিজ গন্তব্যে ছুটছেন। তবে, মাদারীপুরের ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে পুলিশের চেকপোস্ট থাকলেও তা ছিল অকার্যকর। ফলে অবাধে যাতায়াত করছে মানুষ। এরমধ্যে কোথাও কাউকেই মানতে দেখা যায়নি স্বাস্থ্য বিধি।

প্রসঙ্গত, দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ রাজধানী ঢাকার সাথে যাতায়াতের জন্য মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট ব্যবহার করেন। স্বাভাবিক সময়ে প্রতিদিন ৩০ হাজার মানুষ যাতায়াত করলেও ঈদে এর সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com