Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

রাজনীতি
৮:১৫ অপরাহ্ণ, ২৩ মে ২০২০

কুলাউড়ার কাদিপুরে কর্মহীন মানুষের পাশে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল মুহিত বাবলু

কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে হতদরিদ্র, কর্মহীন, অসহায় মানুষের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কুলাউড়া উপজেলা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, কাদিপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল মুহিত বাবলু। তিনি নিজ জন্মমাটি কাদিপুর ইউনিয়নের ১৩শ ৫০ জনের মধ্যে খাদ্য সামগ্রী হিসেবে (চাল, আলু, পিয়াজ) বিতরণ করেছেন। করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনে থাকা হতদরিদ্র,দিনমজুর, […]

কুলাউড়ার কাদিপুরে কর্মহীন মানুষের পাশে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল মুহিত বাবলু
ছয়ফুল আলম সাইফুলঃ
২ মিনিটে পড়ুন |

কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে হতদরিদ্র, কর্মহীন, অসহায় মানুষের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কুলাউড়া উপজেলা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, কাদিপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল মুহিত বাবলু।

তিনি নিজ জন্মমাটি কাদিপুর ইউনিয়নের ১৩শ ৫০ জনের মধ্যে খাদ্য সামগ্রী হিসেবে (চাল, আলু, পিয়াজ) বিতরণ করেছেন। করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনে থাকা হতদরিদ্র,দিনমজুর, নিম্নবিত্ত মানুষের মধ্যে ঈদের আনন্দকে ভাগাভাগি করার উদ্দেশ্যে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া এ বিতরণ কার্যক্রম চলবে ঈদের আগের দিন পর্যন্ত।

বিতরণকালে উপস্হিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক উদ্দিন ফাতু, উপজেলা বিএনপির নেতা, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল মুহিত বাবলু, উপজেলা যুবদল নেতা মুক্তার আহমদ, ও হেলাল আহমদ, কাদিপুর ইউনিয়ন বিএনপির নেতা ময়না মিয়া ও শাহজাহান কবিরসহ বিএনপি,যুবদল এবং স্হানীয় পর্যায়ের ব্যক্তিরা।

উল্লেখ্য, শুধু খাদ্য সহায়তা নয় তিনি প্রথম ধাপে করোনা জনসচেতনতায় কাদিপুরের বিভিন্ন এলাকাসহ কুলাউড়ায় দুই হাজার মাস্ক বিতরণ করেন। ওই সময় কাদিপুরের ৭০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা নিয়ে বাড়ি বাড়ি ছুটে যান।

কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, বর্তমানে যুবদল ও বিএনপির সাথে সক্রিয় আব্দুল মুহিত বাবলু আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাদিপুরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

দলীয় মনোনয়ন প্রত্যাশী,উদীয়মান সমাজসেবক বাবলু বলেন, মানুষের পাশে সবসময় থাকতে চাই, সেবা করতে চাই। অতীতের ন্যায় ভবিষ্যতেও যেকোন দূযোর্গে নিজের অবস্হান থেকে মানুষের পাশে থাকবো, ইনশাআল্লাহ।

তিনি জানান, গত কয়েকদিনে কাদিপুর ইউনিয়নের মনসুর, হোসেনপুর, গুপ্তগ্রাম, ভাগমতপুর, ছকাপনসহ কয়েকটি এলাকায় ১৩৫০ প্যাকেট খাদ্য সহায়তা দিয়েছি।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com