Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বিএনপি
৯:৩৮ অপরাহ্ণ, ২৭ সেপ্টেম্বর ২০২৩

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজনগরে দোয়া মাহফিল | দেশদিগন্ত

জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মৌলভীবাজার রাজনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজনগর ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তির উদ্যোগে জামেয়া আসহাবিয়া মাদরাসা মিলনায়তনে বুধবার (২৭ সেপ্টেম্বর) দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মৌলভীবাজার ওলামা দল নেতা ও জামেয়া আসহাবিয়া মাদরাসা পরিচালক মাওলানা আব্দুল হাকিম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনগর উপজেলা বিএনপির সাবেক […]

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজনগরে দোয়া মাহফিল | দেশদিগন্ত
রাজনগর প্রতিনিধি:
১ মিনিটে পড়ুন |

জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মৌলভীবাজার রাজনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজনগর ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তির উদ্যোগে জামেয়া আসহাবিয়া মাদরাসা মিলনায়তনে বুধবার (২৭ সেপ্টেম্বর) দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মৌলভীবাজার ওলামা দল নেতা ও জামেয়া আসহাবিয়া মাদরাসা পরিচালক মাওলানা আব্দুল হাকিম।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমরুন লতিফ খোকন, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান নাহাজ, রাজনগর উপজেলা কৃষকদলের সভাপতি মনির খালেদ, বিএনপি নেতা মুতাহির হোসেন প্রমুখ।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মাহদী হাসান, এছাড়াও উপস্থিত ছিলেন জামেয়া আছহাবিয়া মাদরাসা শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, হাফেজ আবিদুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com