Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

রাজনীতি
২:২৫ পূর্বাহ্ণ, ২৭ এপ্রিল ২০২০

জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খানের পিতার মৃত্যুতে আহমেদ আলী মুকিবের শোকবার্তা

দেশদিগন্ত ডেস্ক :-জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হেলাল খান এর পিতা আলহাজ হযরত মৌলানা আব্দুন নুর খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ বাংলাদেশ সময় ১১টা ২৫ মিনিটে নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর। মৌলানা আব্দুন […]

জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খানের পিতার মৃত্যুতে আহমেদ আলী মুকিবের শোকবার্তা
১ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত ডেস্ক :-জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হেলাল খান এর পিতা আলহাজ হযরত মৌলানা আব্দুন নুর খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ বাংলাদেশ সময় ১১টা ২৫ মিনিটে নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর। মৌলানা আব্দুন নুর খানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য, সৌদিআরব বিএনপির সভাপতি মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক আহমেদ আলী মুকিব ।

আজ এক শোকবার্তায় তিনি বলেন, “বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আলহাজ হযরত মৌলানা আব্দুন নুর খানের মৃত্যুতে তার পরিবার-পরিজন ও এলাকাবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। সৎ, সজ্জন ও ধার্মিক ব্যক্তি হিসেবে তাকে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুম আব্দুন নুর খানকে জান্নাত নসীব এবং গভীর শোকে শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

আহমেদ আলী মুকিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com