Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১১:১১ অপরাহ্ণ, ১৭ এপ্রিল ২০২০

লক্ষ্মীপুরে করোনা দুর্দিনে ৬শত পরিবারের পাশে কাজী মন্জুরুল আলম

জাহারান আব্দুল্লাহ্ রায়হান: (বিশেষ প্রতিনিধি) করোনা প্রাদুর্ভাবে যখন বাংলাদেশ সহ সারা বিশ্ব শঙ্কিত ঠিক তখনই উপার্জন বন্ধ হয়ে যায় খেটে খাওয়া, দিন-মজুর ও নিম্ন আয়ের মানুষদের। আর এই দূর্যোগঘণ পরিস্থিতিতে, লক্ষ্মীপুরের রায়পুরে ৬শত দুস্থ, অসহায় এবং নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন, কাজী তহুরুন্নেসা কল্যান ট্রাস্টের পক্ষ থেকে কুয়েত রাজ্য বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক […]

লক্ষ্মীপুরে করোনা দুর্দিনে ৬শত পরিবারের পাশে কাজী মন্জুরুল আলম
১ মিনিটে পড়ুন |

জাহারান আব্দুল্লাহ্ রায়হান: (বিশেষ প্রতিনিধি)
করোনা প্রাদুর্ভাবে যখন বাংলাদেশ সহ সারা বিশ্ব শঙ্কিত ঠিক তখনই উপার্জন বন্ধ হয়ে যায় খেটে খাওয়া, দিন-মজুর ও নিম্ন আয়ের মানুষদের। আর এই দূর্যোগঘণ পরিস্থিতিতে, লক্ষ্মীপুরের রায়পুরে ৬শত দুস্থ, অসহায় এবং নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন, কাজী তহুরুন্নেসা কল্যান ট্রাস্টের পক্ষ থেকে কুয়েত রাজ্য বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুল আলম।

তিনি রায়পুর উপজেলার চরবংশী, সোনাপুর, কেরোয়া, চর আবাবিল ও পৌরসভা সহ ৬শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুল আলম বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে কাজী তহুরুন্নেসা (আমার মা) কল্যান ট্রাস্টের পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত তহবিল হইতে রায়পুরে বিভিন্ন ইউনিয়নে দল-মত নির্বিশেষে অবহেলিত অসহায় দুস্থ মানুষদের জন্য ক্ষুদ্র প্রয়াস ব্যক্ত করেছি।

মহামারী এ করোনা দুর্যোগে দূর প্রবাস থেকেও তিনি তার সাধ্যমতো অসহায় মানুষদের সহযোগিতার হাত বাড়িয়েছেন। এই মহামারীর আগেও তিনি সব সময় ব্যক্তিগতভাবে বিভিন্ন অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছিলেন।

তিনি আরও বলেন,
‘মানুষের বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে একটা মানুষের মৌলিক দায়িত্ব, আর আমার বিবেক থেকে আমি দায়বদ্ধ মানুষের পাশে দাঁড়ানো, আজ আমি দাঁড়িয়েছি, কাল অন্য কেউ দাঁড়াবে। আর, এভাবেই আমরা গড়ে তুলবো একটি সম্মিলিত ও আদর্শ রায়পুর।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com