Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১:০০ পূর্বাহ্ণ, ৫ এপ্রিল ২০২০

কুলাউড়ায় বাড়ি ভাড়া মওকুফ করলেন

  ছয়ফুল আলম সাইফুল: করোনা ভাইরাসের বিস্তার রোধে সারাদেশের মত কুলাউড়া উপজেলায় চলছে অঘোষিত লকডাউন । ফলে অনেক খেটে খাওয়া মানুষ হয়ে পড়েছেন বেকার। শুধু তাই নয় মধ্যবিত্ত পরিবার গুলো পড়েছে অনেক বিপাকে। এমন পরিস্থিতিতে কুলাউড়ার তিন জনপ্রতিনিধি ও এক ব্যবসায়ী তাদের ভাড়াটিয়াদের কাছ থেকে বাড়ি ভাড়া না নেওয়ার ঘোষণা দিয়ে মানবিকতার এক অনন্য উদাহরণ […]

কুলাউড়ায় বাড়ি ভাড়া মওকুফ করলেন
২ মিনিটে পড়ুন |

 

ছয়ফুল আলম সাইফুল: করোনা ভাইরাসের বিস্তার রোধে সারাদেশের মত কুলাউড়া উপজেলায় চলছে অঘোষিত লকডাউন । ফলে অনেক খেটে খাওয়া মানুষ হয়ে পড়েছেন বেকার। শুধু তাই নয় মধ্যবিত্ত পরিবার গুলো পড়েছে অনেক বিপাকে। এমন পরিস্থিতিতে কুলাউড়ার তিন জনপ্রতিনিধি ও এক ব্যবসায়ী তাদের ভাড়াটিয়াদের কাছ থেকে বাড়ি ভাড়া না নেওয়ার ঘোষণা দিয়ে মানবিকতার এক অনন্য উদাহরণ তৈরি করেছেন। তারা হলেন, কুলাউড়া উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও কুলাউড়া উপ‌জেলা আওয়ামী লী‌গের সি‌নিয়র সহ সভাপ‌তি এ‌.কে.এম. সফি আহমদ সলমান, পৌর মেয়র শ‌ফি আলম ইউনুস, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ এবং কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সভাপতি হাজি মোঃ চেরাগ আলী ।

তাদের এমন উদ্যোগের প্রশংসা করছেন অনেকেই। সারাধণ মানুষ যখন করোনা আতঙ্কে অভাব-অনটন আর নিজের ভবিষ্যৎ নিয়ে হতাশাগ্রস্ত, ঠিক তখনই এই বিশিষ্ট ব্যাক্তিরা তাদের উদারতার দৃষ্টান্ত রাখলেন। তিনি আরো বলেন, গত ১লা এপ্রিল করোনা পরিস্থিতিতে মানবিক কারনে মার্কেট, দোকান ও বাসা বাড়ির মাসিক ভাড়া মওকুফ করার অনুরোধ জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন।

বাড়ী ভাড়া মওকুফ করা প্রসঙ্গে উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান এ‌.কে.এম. সফি আহমদ সলমান জানান, মানবিক দৃ‌ষ্টি‌কোন থে‌কে এমন উদ্যোগ নিয়েছেন তিনি। তাঁর মা‌লিকানাধীন কুলাউড়া, সিলেটে এবং ব্রাহ্মণবাজা‌রে অব‌স্থিত তি‌নটি বাসার এক মা‌সের ভাড়া প্রায় ১ লাখ টাকা মওকুফ করে‌ছেন ।

অন্যদিকে জানা গেছে, পৌর মেয়র আলহাজ্জ্ব শফি আলম ইউনুছ পৌর এলাকায় তার নিজ মালিকানাধীন ৮টি বাসার ভাড়া, বিদ্যুৎবিল, গ্যাসবিল ও পানিবিল মওকুফ করেছেন । এছাড়াও কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সভাপতি হাজি মোঃ চেরাগ আলী দক্ষিন বাজারস্থ তার শপিং সেন্টার ১২ টি দোকানের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ তার নিজের মা‌লিকানাধীন বা‌ড়ি ও দোকানের দুই মা‌সের ভাড়া মওকুফ করেন।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com