Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

শিক্ষা সংবাদ
৭:১৯ অপরাহ্ণ, ১০ মার্চ ২০২০

করোনা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বিজ্ঞপ্তি জারি

করোনাভাইরাস সংক্রান্ত লক্ষণ উল্লেখ করে সতর্কতা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর। দেশের সব স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে মাউশি এ বিজ্ঞপ্তি জারি করেছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এ বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউশির অধিনস্ত দেশের সব সরকারি-বেসরকারি […]

করোনা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বিজ্ঞপ্তি জারি
১ মিনিটে পড়ুন |

করোনাভাইরাস সংক্রান্ত লক্ষণ উল্লেখ করে সতর্কতা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর। দেশের সব স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে মাউশি এ বিজ্ঞপ্তি জারি করেছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এ বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউশির অধিনস্ত দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের করোনাভাইরাসের ব্যাপারে সচেতন হতে হবে। বর্তমান পরিস্থিতিতে সচেতন ও সচেষ্ট থাকা প্রয়োজন। করোনাভাইরাস আক্রান্তের লক্ষ্যণ, যেভাবে ছড়ায় এবং এর প্রতিকার উল্লেখ করে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

পরিস্থিতি মোকাবিলায় আইইডিসিআর করোনাভাইরাসের তথ্যসম্বলিত নির্দেশনা মেনে চলার অনুরোধ এবং আতঙ্ক ও ভীত না হওয়ার আহ্বানও জানানো হয়েছে। কেউ আক্রান্ত হলে কিংবা সম্ভাব্য লক্ষণ দেখা গেলে আইইডিসিআর-এর করোনা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com