Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

শিক্ষা সংবাদ
২:৫৩ অপরাহ্ণ, ২ ফেব্রুয়ারি ২০২০

পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের ভূমিদাতা ও দাতা সদস্যদেরকে সংবর্ধনা

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া এম এ আহাদ কলেজের ভুমিদাতা আলহাজ্ব এম এ আহাদ ও দাতা সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ (রবিবার) রাত ৮ ঘটিকার সময় আলহাজ্ব আব্দুল গফুর মাষ্টার সাহেবের বাড়ীতে কলেজের সাংগঠনিক কমিটির সভাপতি মোঃ সামছুল হকের সভাপতিত্বে এবং কলেজের সাংগঠনিক কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের পরিচালনায় […]

পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের ভূমিদাতা ও দাতা সদস্যদেরকে সংবর্ধনা
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
১ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া এম এ আহাদ কলেজের ভুমিদাতা আলহাজ্ব এম এ আহাদ ও দাতা সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ (রবিবার) রাত ৮ ঘটিকার সময় আলহাজ্ব আব্দুল গফুর মাষ্টার সাহেবের বাড়ীতে কলেজের সাংগঠনিক কমিটির সভাপতি মোঃ সামছুল হকের সভাপতিত্বে এবং কলেজের সাংগঠনিক কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের পরিচালনায় পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের ভুমিদাতা ও স্থায়ী সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয।

পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের প্রতিষ্ঠাতা ইউএসএ প্রবাসী এম এ আহাদ, ইউএসএ প্রবাসী স্থায়ী দাতা সদস্য সালমা সুলতানা, ইউকে প্রবাসী মোছাঃ লুৎফুন ন্নেছা খানম (বেগম) কে কলেজ সাংগঠনিক কমিটির পক্ষ থেকে কলেজে ভুমি ও দাতা সদস্য হিসাবে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করেন সাধারণ সম্পাদক ছয়ফুল আলম সাইফুল।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইয়াকুব তাজুল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মনু মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আব্দুল লতিফ, শিক্ষক রিনা চৌধুরী, অবঃপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আব্দুল গফুর, সাংগঠনিক কমিটির মোঃ ফজলুল হক, পিরেরবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মরিয়ম বেগম, পাইকপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক জিলু প্রমুখ।

আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি কলেজের সার্বিক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com