Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

স্লাইডার
৯:৫৭ অপরাহ্ণ, ৮ ফেব্রুয়ারি ২০২০

কেজরিওয়ালের হ্যাটট্রিক, বিজেপির মাথায় হাত

নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে ৫৩ আসনের জয় নিয়ে হ্যাটট্রিক করছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। শনিবার নয়াদিল্লির ভোট শেষে বুথ ফেরত জরিপে বিজেপিকে হারিয়ে ফের কেজরিওয়ালের এএপির ক্ষমতায় আসার এমন ইঙ্গিত মিলেছে। ভারতের রাজধানীতে বুথ ফেরত জরিপে আম আদমি পার্টির এগিয়ে থাকার খবরে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপিদের জরুরি বৈঠকে তলব […]

কেজরিওয়ালের হ্যাটট্রিক, বিজেপির মাথায় হাত
২ মিনিটে পড়ুন |

নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে ৫৩ আসনের জয় নিয়ে হ্যাটট্রিক করছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। শনিবার নয়াদিল্লির ভোট শেষে বুথ ফেরত জরিপে বিজেপিকে হারিয়ে ফের কেজরিওয়ালের এএপির ক্ষমতায় আসার এমন ইঙ্গিত মিলেছে।

ভারতের রাজধানীতে বুথ ফেরত জরিপে আম আদমি পার্টির এগিয়ে থাকার খবরে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপিদের জরুরি বৈঠকে তলব করেছেন দলটির নেতা অমিত শাহ।

শনিবার ভোট শেষ হওয়ার পর অন্তত চারটি সংস্থা তাদের বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ করেছে। এনডিটিভির বুথ ফেরত সমীক্ষা বলছে, দিল্লি বিধানসভার ৭০ আসনের ৫৩টিতে জয় পেয়ে ফের মসনদে বসতে যাচ্ছে ক্ষমতাসীন আম আদমি পার্টি। অন্যদিকে, ২০ বছর ধরে দিল্লির মসনদের বাইরে থাকা বিজেপি মাত্র ১৬টি এবং দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেস মাত্র একটি আসনে জয় পেতে যাচ্ছে।

দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস নাউয়ের বুথ ফেরত জরিপ বলছে, দিল্লির নির্বাচনে ৪৭টি আসনে জয়ী হতে যাচ্ছে আম আদমি পার্টি। বিজেপি ২৩টি আসনে জয় পেতে পারে।
এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় আম আদমি পার্টি ৪৯ থেকে ৬৩ আসনে এবং বিজেপি ৫ থেকে ১৯ আসনে জয় পেতে পারে বলে পূর্বাভাষ দেয়া হয়েছে।

রিপাবলিক টিভি-জন কি বাতের সমীক্ষা বলছে, আম আদমি পার্টি ৪৮ থেকে ৬১টি আসন এবং বিজেপি ৯ থেকে ২১টি আসনে জয় পাবে। দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যেতে হলে কমপক্ষে ৩৬টি আসনে জয় দরকার। ২০১৫ সালের নির্বাচনে আম আদমি পার্টি ৬৭ আসনে জয় নিয়ে ক্ষমতায় আসে। ওই বছর বিধানসভা নির্বাচনে মোট ভোটের ৫৪ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছিল আম আদমি পার্টি। বিজেপি পায় ৩২ শতাংশ এবং ৯.৬ শতাংশ ভোট পায় কংগ্রেস।

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে টানা বিক্ষোভের মাঝেই শনিবার নয়াদিল্লি বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন এই নাগরিকত্ব আইন নিয়ে দেশটিতে ব্যাপক চাপের মুখে থাকা বিজেপি দিল্লির নির্বাচনে সুবিধা করতে পারবে না বলে বিশ্লেষকরা আগে থেকেই আভাষ দিয়েছেন।

২০১৩ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো অংশ নেয় আম আদমি পার্টি। নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ২৮টি জিতে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ ঘটে এএপির। ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে ৩১টি ও ভারতীয় জাতীয় কংগ্রেস ৮টি আসন জয় পায়। ৩টি আসনে জয়ী হয় অন্যান্য দল।

ওই বছরের ২৮ ডিসেম্বর আম আদমি পার্টি দিল্লি বিধানসভায় সংখ্যালঘু সরকার গঠন করে। সরকার গঠনে কংগ্রেস কেজরিওয়ালের এই দলের প্রতি সমর্থন প্রকাশ করে। ফলে বিজেপিকে হারিয়ে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির দ্বিতীয় কনিষ্ঠতম মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com