Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

স্লাইডার
৩:১১ অপরাহ্ণ, ৯ জানুয়ারি ২০২০

২০১৯ সালে যৌন নির্যাতনের শিকার ১ হাজার ৩৮৩ শিশু

২০১৯ সালে ৪ হাজার ৩৮১ শিশু নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ২ হাজার ৮৮টি শিশুর অপমৃত্যু এবং ১ হাজার ৩৮৩ শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদন প্রকাশ করে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম। সংস্থাটি বলছে, শিশু নির্যাতন ও সহিংসতা সার্বিকভাবে কমলেও যৌন […]

২০১৯ সালে যৌন নির্যাতনের শিকার ১ হাজার ৩৮৩ শিশু
২ মিনিটে পড়ুন |

২০১৯ সালে ৪ হাজার ৩৮১ শিশু নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ২ হাজার ৮৮টি শিশুর অপমৃত্যু এবং ১ হাজার ৩৮৩ শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদন প্রকাশ করে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম।

সংস্থাটি বলছে, শিশু নির্যাতন ও সহিংসতা সার্বিকভাবে কমলেও যৌন নির্যাতন বেড়েছে ৭০.৩৪ শতাংশ। ১৫টি জাতীয় দৈনিক পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রকৃত অপরাধের সংখ্যা এর চেয়েও বেশি বলে উল্লেখ করেছে সংস্থাটি। প্রতিবেদনে শিশু নির্যাতনকে ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

এগুলো হলো- অপমৃত্যু, যৌন নির্যাতন, অপহরণ, নির্যাতন ও সহিংসতা, আঘাতে মৃত্যু ও বাল্যবিয়ে।

২০১৫-২০১৯ সাল পর্যন্ত মোট ৩ হাজার ১৩৬ শিশু ধর্ষণের শিকার হয়েছে। গড়ে প্রতি মাসে ৫২টির বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এসব ঘটনায় হওয়া মামলার মধ্যে গত ৫ বছরে মাত্র ১৬৪ মামলার রায় হয়েছে। সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে ঢাকা, নারায়ণগঞ্জ, নোয়াখালী, ময়মনসিংহ ও গাজীপুরে। এর মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণ ঢাকায়, ১১৬ শিশু।

২০১৯ সালে শিশু হত্যা বেড়েছে ৭.১৮ শতাংশ। গড়ে প্রতি মাসে ৩৭ শিশু হত্যার ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রে তুচ্ছ ঘটনা, পারিবারিক সহিংসতা, দাম্পত্য কলহ ও বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে শিশুর প্রাণ গেছে। গত ৫ বছরের মধ্যে ২০১৯ সালে শিশু হত্যার ঘটনা ছিল সবচেয়ে বেশি। ২০১৯ সালে ৪৪৮ শিশুকে হত্যা করা হয়েছে। যেখানে ২০১৮ সালে এ সংখ্যা ছিল ৪১৮।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com