Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

রাজনীতি
১০:৩৬ অপরাহ্ণ, ৮ জানুয়ারি ২০২০

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে এক যৌথসভা অুনষ্ঠিত

দেশদিগন্ত নিউজ ডেস্ক :- গতকাল ০৬ জানুয়ারী ২০২০ সোমবার দুপুর ১২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আগামী ১৯ জানুয়ারী ২০২০ মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে এক যৌথসভা অুনষ্ঠিত হয়। যৌথসভায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিবসহ বিভিন্ন অঙ্গ ও […]

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে এক যৌথসভা অুনষ্ঠিত
১ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্ক :- গতকাল ০৬ জানুয়ারী ২০২০ সোমবার দুপুর ১২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আগামী ১৯ জানুয়ারী ২০২০ মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে এক যৌথসভা অুনষ্ঠিত হয়। যৌথসভায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিবসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক/আহবায়ক/সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৯ জানুয়ারী ২০২০ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি’র নিম্নলিখিত কর্মসূচি :-
ক। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯ জানুয়ারী বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দ শেরেবাংলা নগরস্থ শহীদ জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ অর্পণ করবেন।
খ। ঐদিন দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।
গ। জন্মবার্ষিকী উপলক্ষে দৈনিক সংবাদপত্রে ক্রোড়পত্র ও পোষ্টার প্রকাশ করা হবে।
ঘ। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ঙ। অনুরূপভাবে সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ের ইউনিটসমূহ নিজেদের সুবিধানুযায়ী যথাযথযোগ্য মর্যাদায় দিবসটি পালনে উদ্যোগ গ্রহণ করবে।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com