Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বিনোদন
৯:৪০ অপরাহ্ণ, ২৯ ডিসেম্বর ২০১৯

১১ বছরেই সব রেকর্ড ভাঙলেন

স্কাই ব্রাউন। যুক্তরাজ্যের সবচেয়ে কমবয়সী অলিম্পিয়ানের খাতায় নাম লেখাতে যাচ্ছেন ১১ বছর বয়সী এই স্কেটবোর্ডার। আসছে টোকিও অলিম্পিকে বিশ্বের সেরা নারী স্কেটবোর্ডার হিসেবে তুলে ধরতে চান নিজের প্রতিভাকে। এরই মধ্যে ইউরোপ, এশিয়া, দক্ষিণ আমেরিকায় স্কেটিং-য়ে নৈপুন্য দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছেন স্কাই। তার এমন কিছু স্কেটিং দক্ষতা আছে যা এর আগে কোন নারী স্কেটবোর্ডার কখনো করে […]

১১ বছরেই সব রেকর্ড ভাঙলেন
১ মিনিটে পড়ুন |

স্কাই ব্রাউন। যুক্তরাজ্যের সবচেয়ে কমবয়সী অলিম্পিয়ানের খাতায় নাম লেখাতে যাচ্ছেন ১১ বছর বয়সী এই স্কেটবোর্ডার। আসছে টোকিও অলিম্পিকে বিশ্বের সেরা নারী স্কেটবোর্ডার হিসেবে তুলে ধরতে চান নিজের প্রতিভাকে।

এরই মধ্যে ইউরোপ, এশিয়া, দক্ষিণ আমেরিকায় স্কেটিং-য়ে নৈপুন্য দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছেন স্কাই। তার এমন কিছু স্কেটিং দক্ষতা আছে যা এর আগে কোন নারী স্কেটবোর্ডার কখনো করে দেখাতে পারেননি। দেখে আসবো স্কাই ব্রাউনের স্কেটিং এর কিছু মুহূর্ত।

১১ বছর বয়সী স্কেটবোর্ডার স্কাই ব্রাউন বলেন, এক্স গেমসে আমি ফ্রন্টসাইড ৫৪০ করেছি। যা এর আগে কোন মেয়েই করে দেখাতে পারেনি। সত্যি কথা বলতে আমি এটা চেয়েছি যে, স্কেটিং-এ এমন কিছু করবো যেনো সবাই মনে রাখে।

তিনি বলেন, টোকিও অলিম্পিকে যাওয়ার বিষয়ে আমার বাবা-মা প্রথমে সন্দিহান ছিলেন। কারণ তারা চায়নি আমি এত অল্প বয়সে এত চাপ নেই।

কিন্তু স্কেটবোর্ডিং এর বস লুসি অ্যাডাম আমাকে আশ্বস্ত করে বললেন, আমার এখান থেকে বের হওয়া উচিৎ। অলিম্পিকে যাওয়া উচিৎ। এরপরেই সিদ্ধান্ত নিলাম, আমি নিশ্চই যাবো। আমার পরিবারের জন্য হলেও, অলিম্পিকে ভালো কিছু করে দেখাতে চাই আমি।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com